দুর্গাপুরের কাছে অন্ডালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাটির তলায় চলে গেল একটি পরিবার। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। একটি দুটি নয় পাঁচটি বাড়ি চলে গেল মাটির তলায়। অণ্ডালের জামবাদ বেনিয়াডি এলাকায় আচমকাই ধস নামে। তাতে এলাকার পাঁচটি বাড়ি ভেঙে মাটির নীচে ঢুকে যায়।
বিগত কয়েক বছর ধরে পুনর্বাসনের দাবি জানায় বাড়ির বাসিন্দারা। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ কোনো কথায় কান দেয় না। কার্যত তাদের উদাসীনতায় থমকে রয়েছে পুনর্বাসনের কাজ। ঘটনায় চরম ক্ষতির মুখোমুখি প্রায় ২০টি পরিবার। পরিত্যক্ত আবাসনে আপাতত ১৬টি পরিবার বাস করছে। ইসিএল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছিল তাঁরা। এলাকায় ২৪০ টি বাড়ি রয়েছে, তাই যতক্ষণ না পুনর্বাসনের কোনো খবর আসছে ততক্ষণ দেহ আটকে বিক্ষোভ দেখান তাঁরা।
যে মহিলা তলিয়ে গেছেন, তিনি ও তাঁর স্বামী শেখ মিরাজ ওই পরিতক্ত আবাসনের পাশের জমিতে বাড়ি বানিয়ে থাকছিলেন। কিন্তু গতকাল রাতে ধস নেমে তিন সন্তান এবং স্বামী মিরাজ বেঁচে গেলেও চাপা পড়ে মৃত্যু হলো শাহনাজ বিবি।





