‘বদলাও হবে, বদলও হবে’, নতুন স্লোগান নিয়ে হাজির বঙ্গ বিজেপি! কথা নয় কাজ‌ই এবার শেষ কথা দিলীপের!

‘বদলা নয়, বদল চাই’ এর বার্তা দিয়ে ক্ষমতায় এসেছিলেন তৃনমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বিরোধী আসনে বসেই সরাসরি হুমকি দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ক্ষমতায় আসবেন কিনা তা সময় বলবে। কিন্তু নিজের ক্ষমতা তিনি চিনিয়েছেন লোকসভা নির্বাচনে।

আর এবার বিধানসভা নির্বাচনের আগে তাঁর হুঁশিয়ারি  ‘বদলাও হবে, বদলও হবে’। ২১’র নির্বাচনের আগে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার বার্তা আগেই দিয়েছিলেন। আর এবারের পাখির চোখ ২০২১’র বিধানসভা নির্বাচন।

https://twitter.com/DilipGhoshBJP/status/1273665436102451201?s=20

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির টার্গেট ছিল ২৩টি আসন। সেক্ষেত্রে ১৮টি আসন দখল করে বাংলায় নিজেদের ‘ক্ষমতা’ জাহির করেছে বঙ্গ বিজেপি ব্রিগেড। বিধানসভা নির্বাচনেও এই সাফল্যের ধারা বজায় রাখতে তৎপর তাঁরা। সেইকারণে সময় নষ্ট না করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু দিয়েছে বিরোধী পক্ষ। কিন্তু নিপাট রাজনৈতিক সমীকরণের মধ্যে ঢুকে পড়েছে ‘হিংসাত্মক’ বার্তাও।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মেদিনীপুরে আমাদের কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বদলা চাই, বদল তো হবেই।” তিনি কি হুঁশিয়ারি দিচ্ছেন? প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের সরাসরি জবাব, “হুঁশিয়ারি নয়, এবার কাজে করে দেখাব। সঙ্কটকালীন পরিস্থিতিতেও যাঁরা ঘৃণ্য কাজ করে, সেই সব সমাজবিরোধীদের তাঁদের ভাষাতেই উত্তর দেবো।”

RELATED Articles

Leave a Comment