ফের পশ্চিমবঙ্গের সরকারি কলেজ ঘিরে চাঞ্চ*ল্য! জওয়ানরা সরে যেতেই লাইব্রেরির ছাদে মিলল ক’ন্ডোম, মদের বোতল ও সন্দে’হজনক সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে লুকিয়ে থাকা কোন অ’ন্ধকার দিক আবার সামনে আসতে চলেছে?

বারাসতের গভর্নমেন্ট কলেজে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। কলেজের লাইব্রেরি ভবনের ছাদ থেকে কন্ডোম ও মদের বোতল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু ছাদই নয়, কলেজের একাধিক ঘর থেকেও সিগারেটের অবশিষ্টাংশ ও সন্দেহজনক মাদকজাতীয় প্যাকেট মিলেছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের দাবি, বিধানসভা ভোটের আগে থেকেই এই ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অবস্থান করছিলেন। সেই সময় পুরো কলেজই প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল। ফলে নিয়মিত ক্লাস বা সাধারণ ব্যবহার অনেকটাই বন্ধ ছিল। সম্প্রতি জওয়ানরা সরে যাওয়ার পর ধীরে ধীরে বিভিন্ন ঘর খোলা শুরু হয়েছে।

সোমবার লাইব্রেরি ভবনের তালা খোলা হলে ঘটনাটি সামনে আসে। ছাদে উঠে দেখা যায়, সেখানে পাশাপাশি বেঞ্চ সাজানো ছিল। পাশাপাশি টয়লেট ও বেঞ্চের নিচ থেকে উদ্ধার হয় কন্ডোম ও মদের বোতল। এই পরিস্থিতি দেখে অবাক হয়ে যান কলেজের সদস্যরা এবং সঙ্গে সঙ্গে বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি অভিযোগ তুলেছে, এর জন্য তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সদস্যরাই দায়ী। সংগঠনের পক্ষ থেকে বারাসত থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এক ছাত্রী জানান, কলেজের ভিতরে এই ধরনের জিনিস পাওয়া অত্যন্ত লজ্জাজনক এবং দায়ীদের শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুনঃ প্রেমের গানেও লিঙ্গবৈষম্য! অরিজিৎ সিংয়ের জনপ্রিয় গান নিয়েই প্রশ্ন তুললেন সোনা মহাপাত্র! শুধু পুরুষদের প্রেমই বিক্রি হয়, তাই অরিজিতের সঙ্গে কোন গান গাইতে রাজি হননি তিনি?

কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ভোটের সময় থেকে কলেজ প্রশাসনের হাতে না থাকায় অনেক কিছুই নজরে আসেনি। এখন ধাপে ধাপে সব খোলা হচ্ছে এবং কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। যদিও এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও অন্যান্য খবর