করোনা আতঙ্ক পেরিয়ে খুলল বেলুড় মঠের দরজা! শিব চতুর্দশীর আগে খুলল শক্তিপীঠ‌ও

দক্ষিণেশ্বর, কালীঘাট সহ অন্যান্য মন্দিরের দরজা করোনা পরিস্থিতির মাঝে খুললেও এতদিন পর্যন্ত দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ ছিল বেলুড় মঠ।

অতঃপরআজ থেকে দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ। করোনা পরিস্থিতির জেরে টানা ১৯২ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে বেলুড় মঠের দরজা খুললেও, করোনা কালীন অবস্থাকে মাথায় রেখে মানতে হবে কিছু বিধিনিষেধ। সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সোয়া ৫টা, দিনের ২টি নির্দিষ্ট সময়ে ঢোকা যাবে বেলুড় মঠে। আপাতত মূল মন্দিরে বসে ধ্যান করা যাবে না। হবে না আরতি দর্শন। আপাতত বন্ধ থাকবে প্রসাদ বিতরণ।

১৫-ই জুন মঠ খুললেও, ৮০ জনের বেশি সন্ন্যাসী করোনায় আক্রান্ত হওয়ায় ফের ১ অগাষ্ট থেকে বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। কোভিড সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসায়, বুধবার থেকে ফের খুলছে মঠ।

উক্ত অবস্থাকে মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, বর্তমান সময়ে দর্শনার্থীরা সন্ন্যাসী মহারাজদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না। এছাড়াও করোনা আবহে বেলুড় মঠের চারটি গেস্ট হাউসে অতিথিদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, শিব চতুর্দশীর মাসখানেক আগে আজ থেকে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহে, দীর্ঘদিন বন্ধ থাকার পর, মাস পাঁচেক আগে মন্দির খোলে। কিন্তু গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না পুণ্যার্থীদের। তবে গর্ভগৃহে প্রবেশের জন্য করোনা আবহে জারি হয়েছে কিছু বিধিনিষেধ। শুধুমাত্র ফুল, বেলপাতা, ও জল নিয়ে প্রবেশ করা যাবে। জ্বালানো যাবে না ধূপ ও মোমবাতি। গর্ভগৃহে একেকবারে ২০ জন করে দর্শনার্থীকে ঢোকানো হবে। করোনা সংক্রমণের জেরে মাস চারেক বন্ধ থাকার পর জুন মাসে একদিনের জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির।সংক্রমণ বাড়তে থাকায় পরের দিনই বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।

RELATED Articles