WB Election 2021: কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত

বাংলা বিধানসভা নির্বাচন হতে আর এক মাসও বাকি নেই‌। লড়াইয়ের ময়দান প্রস্তুত। সেখানেই এবার ঝাঁপাতে চলেছে রাজ্যের শাসক-বিরোধী সব দল। শুক্রবার আংশিক নয়, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় প্রকাশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

একই দিনে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি বলে জানা গিয়েছিল। তবে এবার সূত্র মারফত খবর, কাল নয় আজ রাতেই তৃণমূলকে চাপে ফেলতে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনতে পারে গেরুয়া শিবির।

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

ইতিমধ্যেই রাজ্য বিজেপির নেতারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হ‌ওয়া নিয়ে কেন্দ্র-রাজ্যের নেতাদের মধ্যে আজ গুরুত্বপূর্ণ বৈঠক কথা রয়েছে।

আরও পড়ুন–WB Election 2021: মমতা’র পয়া শুক্রবারেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের! প্রথম দফার তালিকা প্রকাশ বিজেপি’র

বিশেষ সূত্র মারফত খবর, এই বৈঠকের পরই প্রথম দুই দফার নির্বাচনের ৬০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে পদ্ম শিবির। বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি সহ দলের একাধিক শীর্ষ নেতা।

এই হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে রাজ্যের তরফে দিল্লী উড়ে গেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী সহ হেভিওয়েটরা। গুঞ্জন এই বৈঠকের পর‌ই তৃণমূলকে মাত দিতে প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি শিবির।

RELATED Articles