107 বছর বয়সে প্রয়াত হলেন হাওড়ার স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানা

1930 সালে 17 বছর বয়সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন । দেশ স্বাধীন হওয়ার পর নিজের গ্রাম শ্যামপুরেই কাটিয়েছেন বাকি জীবন । 107 বছর বয়সে গতকাল মারা গেলেন স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানা ।

গতকাল প্রয়াত হলেন হাওড়ার শ্যামপুরের স্বাধীনতা সংগ্রামী ভীমচন্দ্র জানা । তাঁর বয়স হয়েছিল 107 বছর ।

হাওড়ার শ্যামপুরের শশাটিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভীমচন্দ্র জানা । 1930 সালে মাত্র 17 বছর বয়সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামে যোগ দেন তিনি । শ্যামপুরে ইংরেজদের বিরুদ্ধে সরব হয়ে গণ আন্দোলন গড়ে তোলেন । একাধিক আন্দোলনের নেতৃত্বেও ছিলেন । স্বভাবতই ইংরেজদের নজর থেকে বাদ পড়েননি ।

তিনবার জেলে যেতে হয়েছিল তাঁকে । জেলে তাকে সহ্য করতে হয়েছে সাহেবদের অত্যাচার । 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরও নিজের গ্রাম ছেড়ে যাননি তিনি । শ্যামপুরেই কাটিয়েছেন বাকি জীবন । গতকাল বিদায় নিলেন এই স্বাধীনতা সংগ্রামী ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment