সরকারী কর্মীদের নিয়মিত করতে এবারে উত্তরবঙ্গের প্রায় সব অফিসেই বসলো বায়োমেট্রিক।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে গেলে প্রায় সর্বত্র একই চিত্র। সময়মতো অফিসে আসছেননা সরকারী কর্মচারীরা। তাতে যেমন কর্ম সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছিল তেমনি হয়রানির শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে। অবশেষে তাই সরকারী কর্মীদের অফিসে নিয়মিত করতে প্রায় সব অফিসে চালু করা হলো বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম।

 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ সরকারী অফিসগুলোতে অনেক আগেই বসে গিয়েছিল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। সম্প্রতি উত্তরবঙ্গের মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং সহ বিভিন্ন জায়গার প্রায় সমস্ত সরকারী অফিসগুলোতে বসে গেলো বায়োমেট্রিক অ্যাটেনডেন্স।

এই সিস্টেমে ফিংগার প্রিন্ট দিয়ে উপস্থিতর কথা জানান দিতে হবে কর্মচারীদের। আবার ছুটির সময় একইভাবে দিতে হবে ডিপারচার। আর তা না দিলেই দেখাবে অনুপস্থিত এবং কাটা হবে একের পর এক ছুটি। ফলে এবারে আশা করা যাচ্ছে সরকারী অফিসগুলোতে এখন থেকে সময়মতো এবং নিয়মিত দেখা মিলবে কর্মচারীদের৷ যদিও দেখা দিয়েছে সমস্যা, সরকারি অফিসগুলোর দূরপাল্লার কর্মচারীদের অভিযোগ যে, বেশিরভাগ যাদের অফিসের কাছে বাড়ি রয়েছে সেই কর্মচারীরা সকালে অ্যাটেনডেন্স দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। ফিরে আসছেন আবার সেই বিকেলে ডিপার্চার দেওয়ার সময়। এখন দেখার বিষয় এটি যে এই নয়া সমস্যা মোকাবেলায় এবারে রাজ্য সরকার নয়া কি পন্থা অবলম্বন করে৷

আরও অন্যান্য খবর