ক্লাবের পর স্বাস্থ্যকেন্দ্র! ফের বিস্ফোরণে উড়ল ছাদ! ভোটের আগে বাংলায় আর কি কি উড়বে?

বেলেঘাটায় ক্লাবঘরে বিস্ফোরণের পর ফের বিস্ফোরণ বাংলায়। এবার আর ক্লাব নয় চাল উড়ল বন্ধ থাকা স্বাস্থ্যকেন্দ্রের (Health care centre)! এক সপ্তাহ আগেই খবরে জায়গা করে নিয়েছিল বেলেঘাটার ক্লাবঘর (Beleghata club) বিস্ফোরণ। আর এবার মঙ্গলবার রাতে ব্যাপক বিস্ফোরণ ঘটল বীরভূমের (Birbhum) এক দাতব্য চিকিৎসালয়ে। মঙ্গলবার ঘড়ির সময় বলছে তখন রাত দেড়টা‌।

নিঝুম, নিস্তব্ধ পরিবেশে এক গগনভেদী আওয়াজ। কেঁপে ওঠে হেতমপুরের চম্পানগরী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে; ওই বাড়ির একাংশ কার্যত উড়ে দিয়েছে। এলাকাবাসীর নিজেদের মধ্যে বলছেন, ওই চিকিৎসালয়ের একটি ঘরে; মজুত করা ছিল বো’মা। সেখান থেকেই বিপত্তি। ঘটনাস্থলে পৌঁছায়; দুবরাজপুর থানার পুলিশ। তারা গোটা এলাকা ঘিরে রেখেছে; ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড‌ও। ঘটনা নিয়ে জোর চাপানউতোর শুরু হয়েছে; রাজনৈতিক মহলে।

স্থানীয়রা জানিয়েছেন, লকডাউনের জেরে; দীর্ঘদিন বন্ধ ছিল দুবরাজপুরের হেমতাপুর পঞ্চায়েতের; চাঁপানগরী গ্রামের ওই স্বাস্থ্যকেন্দ্রটি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান; বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরক মজুত রেখেছিল কেউ। মঙ্গলবার রাতে তাতেই; বিস্ফোরণ হয়েছে। কী ধরণের বিস্ফোরক মজুত ছিল; তা জানতে ফরেন্সিক দল সেখানে যাবে বলে জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফে।

অনুব্রত গড়ে বন্ধ ভবনে বিস্ফো’রণ; কোনও নতুন জিনিস নয়। এলাকার দখল রাখতে, বিভিন্ন জায়গায় প্রচুর বিস্ফো’রক; মজুত করে রাখে দু’ষ্কৃতীরা। যাতে দুর্ঘটনা বশত মাঝেমাঝেই বিস্ফো’রণ ঘটে। বছরের পর বছর এই প্রবণতায়; লাগাম পরাতে পারেনি পুলিশ। তবে কি আসন্ন বিধানসভা ভোটের নির্বাচনের উদ্দেশ্যেই এই বোমা মজুত করা হচ্ছিল? উঠছে প্রশ্ন!

RELATED Articles