বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার সহবাস, প্রতারণার অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। সহবাসের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ যে, দু বছরের বেশি সময় ধরে এক তরুনীর সাথে সম্পর্ক ছিল অভিযুক্ত বিজেপি নেতার। তরুণীর আরো অভিযোগ যে গত দু বছর ধরে বহুবার শারীরিক মিলন ঘটেছে তাদের। কিন্তু এরপর তরুণী ওই নেতাকে একাধিকবার বিয়ে করার কথা বলার পরেও বিয়ে না করায় ওই স্থানীয় বিজেপি নেতার নামে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ জমা করেন ওই তরুণী।

পুলিশ সূত্রে জানা যায় যে, অভিযুক্তের নাম অরূপ মণ্ডল। তিনি বাঁকুড়ার শালতোড়া ব্লকের বিজেপির মন্ডল সভাপতি। প্রেমিকা দুর্গাপুর এ ব্লকের বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অরূপ এবং মুখে কুলুপ স্থানীয় বিজেপি নেতৃত্ব-এর।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment