BJP Leader appealed at Calcutta High Court: সন্দেশখালি নিয়ে উত্তরোত্তর বিতর্ক বেড়েই চলেছে। সেখানে স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল উত্তেজনা। বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তবে সেই ভিডিও ভুয়ো, এমনটাই দাবী বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। এই ভিডিওর কারণে অশান্তি ছড়াচ্ছে দাবী করেন এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গঙ্গাধর (BJP Leader appealed at Calcutta High Court)।
চলতি বছরের শুরুতেই অশান্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে সন্দেশখালির জমি জবরদখল, নারী নির্যাতন, ধ’র্ষ’ণের অভিযোগ ওঠে। বর্তমানে জেলবন্দি শাহজাহান ও তার সাগরেদরা। তবে সেই ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে কিছুদিন আগেই। আদৌ সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা ঘটেছিল কী না, তা নিয়ে ওঠে প্রশ্ন।
কিছুদিন আগেই সন্দেশখালিতে স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে কোনও ধ’র্ষ’ণের ঘটনা ঘটে নি। সবটাই মিথ্যে। তাঁকে এও বলতে শোনা যায়, শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এই সবকিছুর পরিকল্পনা করেছিলেন।
এই ভিডিওকে হাতিয়ার করেই বিজেপিকে তোপ দাগতে শুরু করে তৃণমূল। ভোট আবহেই সন্দেশখালি নিয়ে ফের একবার উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। তবে গঙ্গাধর কয়াল পরবর্তীতে দাবী করেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে (BJP Leader appealed at Calcutta High Court)। তিনি এও দাবী করেন, তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানানো হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবী করেছেন তিনি।
তবে তা সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভুগছেন গঙ্গাধর কয়াল। এই ভিডিওর কারণে ফের সন্দেশখালিতে অশান্তি ছড়াতে পারে বলে দাবী তাঁর। এমনকি, এই ভিডিওর কারণেই প্রাণহানির আশঙ্কাও করছেন গঙ্গাধর। সেই কারণে এবার তিনি দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের (BJP Leader appealed at Calcutta High Court)। কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানান বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!