সম্প্রতি উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। এবার তদন্তে নেমে নিলয় সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। তাঁর নাম পুলিশের উদ্ধার করা সুইসাইড নোটে রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
মঙ্গলবার ইংরেজ বাজার থেকে নিলয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। এর পর তাঁকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। বুধবার তাঁকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১০ দিনের তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দেন।
এছাড়া পুলিশ মাবুদ আলি নামে আরেক ব্যক্তির খোঁজ করছে। তার নামও মিলেছে তথাকথিত সুইসাইড নোটে বলে দাবি পুলিশের। সিআইডির এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃতকে আপাতত জেরা করা হচ্ছে। আরেক জনের খোঁজে খানাতল্লাশি চলছে।’
সোমবার কাকভোরে হেমতাবাদে রাস্তার পাশে একটা বন্ধ দোকানের চাল থেকে ঝুলন্ত অবস্থায় মেলে স্থানীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ। পুলিশের দাবি, তাঁর পকেট থেকে সুইসাইড নোট মিলেছে। মঙ্গলবার বিধায়কের দেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যায়, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে দেবেন্দ্রনাথ রায়ের। তবে দেবেনবাবু নিজেই ফাঁস লাগিয়েছেন, নাকি তাঁকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা এখনও জানতে পারা যায়নি ময়নাতদন্তের রিপোর্ট থেকে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!