এক লক্ষ টাকা দিলেই পাওয়া যাবে বিজেপির টিকিট, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও, চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

আগামী ১৯শে ডিসেম্বর রয়েছে কলকাতা ও হাওড়ায় পুরভোট। কিন্তু এর আগেই এক ভিডিওকে ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ভিডিওতে এক বিজেপি নেতাকে পুরভোটের জন্য টিকিট বিক্রি করতে শোনা যায়। ফোনের কথোপকথনের ভিডিও-ই ভাইরাল হয়েছে আর এর জেরে গেরুয়া শিবিরে বেশ অস্বস্তি দেখা দিয়েছে।

গতকাল, রবিবার তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওতে শোনা যায় যে এক জনৈক বিজেপি নেতা প্রীতম সরকার এক ব্যক্তির সঙ্গে পুরভোটের টিকিট বিক্রি করা নিয়ে রফা করছেন। আর তাদের এই কথার মাঝেই উঠে এসেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও।

এই ভিডিওতে শোনা যায় যে তাদের মধ্যে ১২জন প্রার্থীর আসনের জন্য টিকিট বিক্রি নিয়ে আলোচনা চলছে। আলোচনায় বিজেপি নেতা প্রীতম সরকার ফোনের ওপারে থাকা ব্যক্তিকে জানান যে প্রত্যেক আসনের জন্য এক লক্ষ টাকা করে লাগবে। এখানেই শেষ নয়, শাসক দলের সঙ্গে প্ল্যান করে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন ওই বিজেপি নেতা। যদিও খবর ২৪x৭ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

https://twitter.com/AITCofficial/status/1459781009772212224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1459781009772212224%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fif-you-pay-1-lakh-you-will-get-bjp-ticket-viral-video%2F

তাঁদের কথার মধ্যেই টিকিট প্রত্যাশাকারী ব্যক্তিক প্রীতম সরকার বলেন, “সুকান্ত মজুমদারকে তো আমাকে কনভিন্স করতে হবে। আমার আর কী আছে? আমার কোনও ব্যাপারই নেই। আমার শুধু বন্ডিংসের ব্যাপার আছে। আর কিছুই না। তৃণমূলের সঙ্গে সেটিং করিয়ে জেতার সবরকম ব্যবস্থা করিয়ে দেব তোমাকে”।

এই ঘটনায় সুকান্ত মজুমদারের নাম উঠেছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “বিজেপির প্রার্থীপদ কখনই একজন ব্যাক্তি ঠিক করেন না। কেউ যদি বলেন সুকান্ত মজুমদারকে টাকা দিলে চাকরি হবে, তা মেনে নেবেন? ওই ব্যক্তি আগে তৃণমূল করত, আর এখন বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এসব হল তৃণমূলের পরিকল্পনা”।

RELATED Articles