একুশে জুলাইয়ের মঞ্চেই তৃণমূলের হাত ধরছেন বিজেপির হেভিওয়েট বিধায়ক, দলবদল নিয়ে তুমুল অস্বস্তিতে গেরুয়া শিবির!

BJP MLA may Join TMC on 21 July: আজ ২১শে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় রয়েছে তৃণমূলের বিরাট সমাবেশ। এই ২১শে জুলাইকে ঘিরে বরাবরই বেশ উন্মাদনা লক্ষ্য করা যায় ঘাসফুল শিবিরের অন্দরে। এই ২১শে জুলাইয়ের মঞ্চ অনেক দলবদলের সাক্ষী। এবারের ২১শে জুলাইয়ের মঞ্চেও তেমনই ঘটনা ধরা পড়তে পারে বলে জল্পনা। শোনা যাচ্ছে, বিজেপির এক প্রভাবশালী বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে (BJP MLA may Join TMC on 21 July)

একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে বিজেপি ভরাডুবি। এরপর একে একে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, লোকসভা নির্বাচন ও সদ্য শেষ হওয়া বিধানসভা উপনির্বাচন, সবক্ষেত্রেই বাংলায় মুখ পুড়েছে বিজেপির। এর ফলে বিজেপির অন্দরে অন্তর্কলহও কম নয়। এমন পরিস্থিতিতে এবার এক বিধায়কের দলবদলের জল্পনা শুরু হল (BJP MLA may Join TMC on 21 July)

এর আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন যে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে দুই বিজেপি সাংসদকে। তারা নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এবার জল্পনা শুরু হল বিজেপি বিধায়কের ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার। শোনা যাচ্ছে, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় উপস্থিত থাকতে পারেন একুশে জুলাইয়ের মঞ্চে (BJP MLA may Join TMC on 21 July)। সেখানেই তৃণমূলের হাত ধরতে পারেন তিনি।

Koushik-Roy

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কৌশিক রায়। এর আগে একাধিকবার তিনি দলবিরোধী কথাবার্তা বলেছেন। সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, বিজেপির রাজ্য কমিটিতে গুরুত্ব পান নি কৌশিক রায়। শুধু তাই নয়, এলাকার এক অনুষ্ঠানে মত্ত অবস্থায় মঞ্চে উঠে গান গাওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই সময় বেশ বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আর এবার তাঁর তৃণমূলে যোগ দেওয়ার কথা সামনে এল (BJP MLA may Join TMC on 21 July)

শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই নাকি ময়নাগুড়িতে দেখা মিলছে না কৌশিক রায়ের। এর ফলেই তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়। যদিও এই নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি হেসেই উড়িয়ে দেন। তাঁর কথা ছিল, তিনি কাজের জন্যই কলকাতায় রয়েছেন। এবার আজ সত্যিই তাঁকে তৃণমূলের মঞ্চে দেখা যায় কী না, সেটাই দেখার (BJP MLA may Join TMC on 21 July)!

বলে রাখি, শুধুমাত্র কৌশিক রায়ই নন, জল্পনা তৈরি হয়েছিল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও নাকি আজ যোগ দিতে পারেন তৃণমূলে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। ফলে তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। তবে গতকাল, শনিবার ফেসবুক লাইভে এসে তিনি সাফ জানিয়ে দেন, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না, তিনি বিজেপিতেই রয়েছেন।    

RELATED Articles