‘চলার পথে পায়ে কাঁটা ফুটবেই, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে’, অর্জুনের ইঙ্গিতবাহী টুইট নিয়ে জল্পনা গেরুয়া শিবিরে

বিগত কয়েকদিন ধরেই পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশ ঠাণ্ডাযুদ্ধ চলছে তাঁর। এরই মধ্যে তিনি আবার বিজেপি রাজ্য নেতৃত্ব নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। এই নিয়ে গেরুয়া শিবিরে চাঞ্চল্য ছিল এমনিতেই। আর এবার অর্জুনের নতুন টুইট আরও যেন বেশি জলঘোলা করল সমস্ত বিষয়কে।

পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই নিয়ে একাধিকবার তিনি দিল্লি গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছেন। এরপরও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, সব জায়গাতেই মুখ খুলেছেন তিনি। এবার হিন্দিতে একটু টুইট করে অর্জুন লিখলেন, “চলার পথে শক্ত পাথর সামনে আসবেই, পায়ে কাঁটা ফুটবেই। কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে”।

https://twitter.com/ArjunsinghWB/status/1527140324388155392?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1527140324388155392%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Farjun-singhs-tweet-puts-a-question-mark-in-bengal-politics-sc%2F

উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর অর্জুন বলেছিলেন যে রাজ্য বিজেপির অনেকেই যোগ্য নন। তারা শুধু ফেসবুক-হোয়াটসঅ্যাপই করেন। তাঁর এই মন্তব্য বেশ ক্ষুব্ধ করেছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। আর এরই মধ্যে অর্জুনের এমন ইঙ্গিতবাহী টুইট ফের নতুন করে জল্পনা তৈরি করল বঙ্গ বিজেপির মধ্যে।

বলে রাখি, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে অর্জুন সিং যোগ দেন বিজেপিতে। জিতেওছিলেন ব্যারাকপুর থেকে। একটা সময় ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল সবটাই ছিল অর্জুনের দখলেই। এর জেরে ঘাসফুল শিবির সেখানে ছিল শক্ত ঘাঁটি।

তবে অর্জুন দল থেকে বেরিয়ে যাওয়ার পর যে সে এলাকায় তৃণমূলের শক্তি কমে গিয়েছে, তা একেবারেই নয়। আর এর প্রমাণ বিধানসভা নির্বাচন, পুরভোট সবটাই। তবে নিজের গড়ে অর্জুনের শক্তি ক্ষয় হয়েছে বই কি! এমন আবহে অর্জুনের কেন্দ্রীয় সরকারের প্রতি এমন বিদ্রোহ, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোনও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে কী না, তা নিয়ে বেশ ধন্ধে রয়েছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles