করোনার দাপট হোক কিংবা হোক আমফানের বিপর্যয় দুঃস্থ মানুষকে সাহায্য করতে গিয়ে বার বার বাঁধার সম্মুখীন হচ্ছে রাজ্যের বিজেপি দলের নেতানেত্রীরা। বাসন্তী হাইওয়ে ঢালাই ব্রীজের কাছে রাজ্য সভাপতি, শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের গাড়ি আটকালো রাজ্য পুলিশ বাহিনী।
বাংলা যেন এখন এক ভয়াবহ বিধ্বংসীলীলার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। একদিকে বুধবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে দু’মাস ধরে চলে আসা বিশ্বব্যাপী করোনার দাপট। এ যেন জলে কুমির ডাঙ্গায় বাঘ-এর মতো পরিস্হিতি পশ্চিমবঙ্গের। এত দুর্যোগের মধ্যে প্রায় ধ্বংস হয়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এমতাবস্হায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়ে ফের বাঁধা পেলেন দিলীপবাবু। এর আগে করোনা ত্রাণ বিলির সময়ও রাজ্য পুলিশ তাঁকে বাঁধা দেয়। আর এবারও বারুইপুর, বাসন্তী, ক্যানিং এর দুর্গত মানুষের কাছে যাওয়ার পথে, বাসন্তী হাইওয়ে ঢালাই ব্রীজের কাছে, রাজ্য পুলিশের বিশাল বাহিনী বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের পথ অবরোধ করল। তাহলে কি রাজ্যের এই দুঃসময়ও রাজনীতির লড়াই জারি রয়েছে রাজ্যে, প্রশ্ন করছেন অনেকেই।





