WB Election 2021: ১৩ই ফেব্রুয়ারি রাজ্যে রাজনাথ সিং, স্মৃতি ইরানি, সানি দেওল! পূর্ব বর্ধমানে সূচনা হবে বিজেপির পরিবর্তন রথযাত্রার

পূর্ব বর্ধমান জেলায় আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই উপলক্ষ্যে রাজ্যে আসবেন বিজেপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এই পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখবেন রাজনাথ  সিং, স্মৃতি ইরানি, ও সানি দেওল। এছাড়াও বিভিন্ন দিনে সভায় উপস্থিত থাকবেন বিজেপিএ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, মাফুজা খাতুন, ও আরও অনেকে।

১৩ই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলায় শুরু হবে বিজেপির রথযাত্রা। চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরিবর্তন যাত্রায় পূর্ব বর্ধমানের প্রতিটি বিধানসভা এলাকাকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির পখ থেকে। ১৩ই ফেব্রুয়ারি কেতুগ্রাম থেকে শুরু হবে এই পরিবর্তন রথযাত্রা। এদিন মঙ্গলকোট হয়ে পরিবর্তন রথ যাবে কাটোয়ায়। এরপর দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি কাটোয়া থেকে এই রথ যাবে পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ। এই বিধানসভায় ঘুরে কালনায় প্রবেশ করবে পরিবর্তন রথ।

এরপর দিন ১৫ই ফেব্রুয়ারি পূর্বস্থলী দক্ষিণ, মন্তেশ্বর বিধানসভা হয়ে মেমারি যাবে এই রথ। এরপর ১৭-১৯শে ফেব্রুয়ারির মধ্যে মেমারি, জামালপুর, বর্ধমান দক্ষিণ, রায়না, বর্ধমান উত্তর, আউশগ্রাম, ভাতার, গলসি বিধানসভায় ঘুরবে বিজেপির এই পরিবর্তন রথ।

আসন্ন বিধানসভায় পূর্ব বর্ধমানকে লক্ষ্যে রেখেছে বিজেপি। এই কারণেই তাদের সবচেয়ে বড় পরিবর্তন রথযাত্রার জন্য পূর্ব বর্ধমানকেই বেছে নেওয়া হয়েছে। পূর্বস্থলী দক্ষিণের নশরতপুরে ১৪ই ফেব্রুয়ারি সভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন সভায় উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি, সানি দেওল ও দিলীপ ঘোষ। এছাড়াও মঙ্গলকোটে সভা করবে বিজেপি। সেদিনের সভাতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়, মাফুজা খাতুন ও আরও অনেকে।

RELATED Articles