BIG BREAKING : তালিকা প্রকাশ বঙ্গ বিজেপির রাজ‍্য কমিটির!

ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য কমিটি! বহুদিন ধরেই রাজ্য কমিটি তৈরীর বিষয়ে চর্চা চলছিল। এই দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান লকডাউন শুরুর আগেই তিনি ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় রাজধানীতে গিয়ে এই কমিটির বিষয়ে চূড়ান্ত করেন। কিন্তু লকডাউন শুরু হওয়ায় কমিটির ঘোষণা করা হয়নি এখন যেহেতু লকডাউন শিথিল হয়েছে তাই কমিটি ঘোষণা করা হল। দিলীপ ঘোষের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন,

১. বিশ্বপ্রিয় রায়চৌধুরী

২. সুভাষ সরকার

৩. প্রতাপ বন্দ্যোপাধ্যায়

৪. দেবাশিস মিত্র

৫. রাজকমল পাঠক

৬. রাজু বন্দ্যোপাধ্যায়

৭. জয়প্রকাশ মজুমদার

৮. রীতেশ তিওয়ারি

৯. দীপেন প্রামাণিক

১০. অর্জুন সিং

১১. ভারতী ঘোষ

১২. মাফুজা খাতুন

সেই সঙ্গে সাধারণ সম্পাদক হলেন,

১. সায়ন্তন বসু

২. সঞ্জয় সিং

৩. রথীন বসু

৪. জ্যোতির্ময় সিং মাহাতো

৫. লকেট চট্টোপাধ্যায়

এছাড়াও রয়েছেন ১০ জন সচিব যথাক্রমে,

১. তুষার মুখোপাধ্যায়

২. তুষারকান্তি ঘোষ

৩. অরুণ হালদার

৪. দীপাঞ্জন গুহ

৫. বিবেক সোনকর

৬. সব্যসাচী দত্ত

৭. তনুজা চক্রবর্তী

৮. ফাল্গুনি পাত্র

৯. সংঘমিত্রা চৌধুরী

১০. শর্বরী মুখোপাধ্যায়

একই সঙ্গে মহিলা মোর্চার সভাপতি হয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। যুব মোর্চার সভাপতি হলেন সাংসদ সৌমিত্র খাঁ। তফশিলি মোর্চার সভাপতি হয়েছেন দুলাল বর। তফশিলি উপজাতি মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছেন খগেন মুর্মু। ওবিসি মোর্চার সভাপতি হয়েছেন নির্মল কর্মকার। কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার ও সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় রাজ্য বিজেপি সভাপতি নির্বাচিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সেই থেকেই রাজ্য কমিটি নিয়ে জল্পনা-কল্পনা চলছিল বিভিন্ন কারণে তা ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

RELATED Articles

Leave a Comment