জরুরি বৈঠকে বসছে বিজেপির রাজ্য নেতৃত্ব, হবে ব্যাপক সাংগঠনিক রদবদল!

বিধানসভা ভোটে একেবারে ভরাডুবি হয়নি বিজেপির। ৭৫ টি আসন নিয়ে তারা এখন কিন্তু রাজ্যের শক্তিশালী বিরোধী পক্ষ। তবু এই বছর যেনতেন প্রকারে নির্বাচনে জিততে চেয়েছিল গেরুয়া শিবির কিন্তু কেন সেটা হয়নি তা নিয়ে এই একমাস ধরে দলীয় স্তরে চলছে আলোচনা।

তবে এবার বড়োসড়ো ভাবে পর্যবেক্ষণ করবে রাজ্য নেতৃত্ব। আগামী ৮ই জুন এই সংক্রান্ত একটি জরুরী দলীয় বৈঠক ডাকা হয়েছে। এখানে থাকবেন রাজ্য বিজেপির সমস্ত নেতাদের বৃন্দ এছাড়াও বিভিন্ন এলাকার জোনাল অবজারভাররা।

কেন বিধানসভা ভোটে ভরাডুবি তার চুলচেরা বিশ্লেষণ হবে সেদিন কে। সেইমতো রিপোর্ট গ্রহণ করে আগাম রণকৌশল কী হবে তা ঠিক করা হবে। কোথায় কোথায় তাদের ভুল হল, কেন বাংলার মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করলেন না, এই সকল বিষয়গুলিকে খতিয়ে দেখা হবে রাজ্য স্তরে।

এছাড়াও জানা যাচ্ছে সেই দিনকে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল হতে পারে। বিজেপির বড় বড় পদগুলিতে নতুন মুখ আনা হতে পারে। আবার অনেক হেভিওয়েট নেতা কে তাদের পদ থেকে ছেঁটে ফেলা হতে পারে।

আরও অন্যান্য খবর