ফের গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই।
এই গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক যুবক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গে বচসায় জড়ান সাংসদ অর্জুন সিং। তিনি দাবী করেন যে জখম হওয়া ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন- একমাসের মধ্যেই চালু হবে ‘এক দেশ এক রেশন কার্ড’, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জগদ্দলে সোমবার দুপুরে। এদিন অর্জুন সিংয়ের বাড়ি থেকে কিছুটা দূরেই হঠাৎই রাজু সাউ নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজু।
এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ আসতেই বাড়ি থেকে বেরোন অর্জুন সিং। দাবী করেন, রাজু সাউ নামের ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী। তিনি এও অভিযোগ করেন যে তৃণমূলের দুষ্কৃতীরা ওই যুবককে গুলি করেছে।
এই ঘটনায় অর্জুন সিং বলেন, “এভাবে গণতন্ত্রের হত্যালীলা চলছে”। এক পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে অর্জুন সিং বলেন, “আপনিই এসব করিয়েছেন”। তবে সেই পুলিশ আধিকারিক অর্জুন সিং-এর অভিযোগ উড়িয়ে দেন। এরপর অর্জুনের পাল্টা অভিযোগ, “এতে আপনারই লাভ আছে”।
আরও পড়ুন- ওয়েবসাইটে মুকুলের জায়গায় জগন্নাথের নাম, তবে কী তিনিই হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি?
অর্জুন আরও প্রশ্ন তোলেন, “কেন ঘটনা ঘটার এক ঘণ্টা পরে পুলিশ এল?” এরপর অর্জুন সিং দাবী করেন, “লজ্জা করে না। খুন করাচ্ছেন। বসে বসে লুঠ করাচ্ছেন”। অন্যদিকে পুলিশ আধিকারিক অর্জুনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এই ঘটনায় তদন্ত শুরু করেন বলে খবর। এদিকে, ওই যুবকের উপর গুলি চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!