গ্রামের সরল গৃহবধূ এখনও জানেন না তাঁর প্রকৃত দোষ কী। তার স্বামী একজন বিজেপি সমর্থক, শুধুমাত্র সেই অপরাধে দলবল নিয়ে এসে ওই অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি চরম শারীরিক নির্যাতন চালাল ওই গৃহবধূর উপর। আজ তার সঙ্গে দেখা করতে যান বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল।

ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়ায়। ওই গৃহবধূর অভিযোগ, তার স্বামী একজন বিজেপি সমর্থক। শুধুমাত্র সেই অপরাধে ওই অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি মনিরুল ইসলাম এবং তার দলবল তাঁর বাড়িতে চড়াও হয় এবং তাঁর ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালায়। পুরো ঘটনাটির বিবরণ তিনি যখন অগ্নিমিত্রাকে বলছিলেন সেই সময় তাঁর চোখে-মুখে আতঙ্কের রেশ স্পষ্ট। এমনকি এই নৃশংস অত্যাচারের বিবরণ দিতে গিয়ে তিনি একসময় কেঁদেও ফেলেন।

অগ্নিমিত্রা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি আজকে হাড়োয়া থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি নিয়ে স্মারকলিপিও জমা দেন।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল তত বুঝতে পারছে যে তাদের পায়ের মাটি সরে গিয়েছে। তাই ভোট বাক্সের বিচারে নয় গায়ের জোরেই আবার বাংলার গদি নিজেদের দখলে রাখতে চাইছে মমতা বন্দোপাধ্যায়ের দল। যদিও বিজেপির দাবি এইভাবে সাধারণ মানুষের কন্ঠরোধ তারা করতে পারবে তো?






