বাংলায় রাজত্ব কায়েম করবে কে? একুশের পরের দিন‌ই অমিত শাহের এক ডাকে তড়িঘড়ি দিল্লি ছুট বঙ্গ বিজেপি নেতৃত্বের!

বাংলা চাইই চাই। আর তাই মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশের পরেই নিজেদের রণনীতি নির্ধারণে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবিরও। গতকালই একুশে জুলাই এর মঞ্চ থেকে আসন্ন বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী মমতা বুঝিয়েছেন একুশে ক্ষমতায় আসবেন তিনিই। আর তাই দলীয় নীতি নির্ধারনে গোটা বঙ্গ বিজেপি নেতৃত্ব‌ই একুশের বাংলা দখলের রূপরেখা তৈরি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র জরুরি তলবে আজ দিল্লি উড়ে গেল।

পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসতে পারছেন না। কিন্তু বৈঠক জরুরি। রাজ্যের সার্বিক অবস্থা তুলে ধরতে প্রদেশ নেতৃত্বদের সঙ্গে বৈঠকে যোগ দিতেই দিল্লি যাওয়া।” প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ ভার্চুয়াল সমাবেশের দিনই দিল্লি উড়ে যান জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় ও বিজেপি নেতা সব্যসাচী দত্ত।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, গতকাল একুশের ভার্চুয়াল সমাবেশ থেকেই বিজেপিকে হারানোর মন্ত্র বলে দিয়েছেন মমতা। বলেছেন, ‘গুজরাট বাংলাকে শাসন করবে না। বাংলাকে চালাবে বাংলার মানুষই। একুশে তৃণমূলই জনগণের সরকার গড়বে।’

তাই বলা যেতেই পারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলা শাসন করার হুংকারে হয়তো একটু ভয় পেয়েই তড়িঘড়ি দিল্লি ছুটল বঙ্গ বিজেপি।

RELATED Articles

Leave a Comment