Bomb recovered from Murshidabad: এই কিছুদিন আগের কথা। মুর্শিদাবাদের রেজিনগরে ঘটে বোমা বিস্ফোরণের ঘটনা। সেই কারণে এই মুহূর্তে সেখানে কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর তল্লাশি করতে গিয়েই ফের উদ্ধার হল তাজা বোমা (Bomb recovered from Murshidabad)। এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
গত সপ্তাহেই মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়, এবার সেই এলাকারই এক রাস্তার ধারের ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল প্লাস্টিক ড্রাম ভর্তি বোমা (Bomb recovered from Murshidabad)। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে গোটা এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে পুলিশের। বম্ব স্কোয়াডের কর্মীদের ডাকা হয়েছে। কারা এই বোমা রেখেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় (Bomb recovered from Murshidabad) মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, “সারা বছরই বেআইনি অস্ত্র এবং মজুত রাখা বোমা উদ্ধারে তল্লাশি অভিযান চলে। ভোটের আগে সেই অভিযান জোরদার করা হয়। স্বল্প পরিমাণে হলেও বেশ কিছু জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে”(Bomb recovered from Murshidabad)।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয় (Bomb recovered from Murshidabad)। এর আগেও বহুবার এমন হয়েছে। বোমা বিস্ফোরণের জেরে শিশুদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে এর আগে। এই এলাকা যে স্পর্শকাতর, তা জানিয়েই দিয়েছে নির্বাচন কমিশন। ফলে সেখানে এলাকা বেশ নিরাপত্তার মধ্যে মুড়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। এর আগে ওই জেলার নানান জায়গা থেকেই উদ্ধার হচ্ছে বোমা। কিছুদিন আগেই রানিনগর থানা এলাকা থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার হয় (Bomb recovered from Murshidabad)। ফলে এমন ঘটনা বারবার ঘটায় বেশ আতঙ্কিত এলাকার মানুষ। তারা চান তাদের এলাকায় যাতে শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়। কিন্তু তা নিয়ে সংশয়ও রয়েছে তাদের মধ্যে।





