WB Election 2021: তপ্ত পানিহাটি! এলাকায় চলল ব্যাপক বোমাবাজি, ঘটনাস্থলে সিআরপিএফ

বঙ্গ বিধানসভা নির্বাচনে‌ পঞ্চম দফার ভোট মিটতেই গরম হয়ে উঠল পানিহাটি এলাকা। ভোটের দিন তেমন কোনও উত্তেজনার খবর মেলেনি। কিন্তু ভোট মিটতেই অশান্তি খবর মিলল পানিহাটিতে। এলাকায় ব্যাপক বোমাবাজি। ভোট পঞ্চমীতে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পানিহাটির ২৯ নম্বর ওয়ার্ডে। আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। পরিস্থিতি এমন হয়েছে সেখানে পুলিশের টহলদারি বেড়েছে।

আরও পড়ুন- পুলিশের সঙ্গে গুণ্ডাদের পুরনো সম্পর্ক, ভোট পরবর্তী পর্যায়ে হিংসা নিয়ে পুলিশকে কটাক্ষ দিলীপের

আঞ্চলিক সূত্র মারফত খবর, গতকাল ভোটের দিন মোটের ওপর শান্ত‌ই ছিল এলাকা। ভোটাররা নির্বিঘ্নেই ভোট দেন। কিন্তু ভোট মেটার পর সেই শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠল। স্থানীয়রা কয়েকজন মানুষ তখন রাস্তায় ছিলেন। অভিযোগ, আচমকাই পানিহাটি ২৯ নম্বর ওয়ার্ড ঘোলা মুসলমানপাড়া এলাকায় বোমাবাজি শুরু হয়। পরপর বেশ কয়েকটি বোমা পড়ে এলাকায়। এমন ঘটনায় সবাই হকচকিয়ে যান। বোমার শব্দে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও 

জানা গেছে, পরপর বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। দুষ্কৃতীরা মোটরবাইকে এসে বোমাবাজি করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ। তখন স্থানীয়রা সিআরপিএফকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কারণ তাঁরা নিরাপত্তার অভাববোধ করছেন বলে জানান। নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় কল্যাণী, সল্টলেক, দেগঙ্গা-সহ বিভিন্ন এলাকায়। উত্তেজনা ছড়ায় বেলঘরিয়াতেও। বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হন বলে অভিযোগ।

RELATED Articles