বাবা রাজনীতির ময়দানে খেলছে, ছেলে খেলছে খেলনা নিয়ে! দেখুন ইউভানের নতুন ভিডিও

খেলা তো হচ্ছেই। সে রাজনীতির ময়দানেই হোক বা বাড়িতে। একদিকে বাবা তো অন্যদিকে ছেলে। দুজনেই খেলায় মত্ত। কী ভাবছেন? কার কথা হচ্ছে! কথা হচ্ছে পরিচালক তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ও তাঁর ছেলে ইউভানকে নিয়ে। এদিকে রাজ খেলছেন ভোটের ময়দান, আর ছেলে ইউভান এদিকে মাতল খেলনা নিয়ে খেলতে।

কিছুদিন আগেই ৭ মাস পূর্ণ হল ইউভানের। ইতিমধ্যেই অনেক জিনিস শিখে গিয়েছে সে। একা একা দাঁড়াতে পারে ইউভান এখনই। হাঁটারও চেষ্টা জারি রয়েছে। ইউভানের এই সমস্ত মিষ্টি মিষ্টি ভিডিও ক্যামেরাবন্দি করে রাখেন মা শুভশ্রী।

বলা যেতে পারে, জন্মের পর থেকেই ইউভান একরকম সেলিব্রিটি। তাঁর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি, ইউভানের আরও একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। তাতে দেখা যাচ্ছে, খেলনা নিয়ে দেদার খেলছে ইউভান।

নানারকম খেলনায় সুসজ্জিত ইউভানের বেবি কট। সেখানে বসেই খেলছী সে। মাথায় বাঁধা ছোট্ট ঝুঁটি যাতে আরও বেশি মিষ্টি দেখাচ্ছে ছোট্ট ইউভানকে। ছেলের খেলার এই ভিডিও শেয়ার করে শুভশ্রী ক্যাপশন দেন, “আমার খুশি”। ইউভানের এই ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

বর্তমানে ভোটের কাজে বাইরে থাকছেন রাজ। ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। ব্যারাকপুর কেন্দ্রে এখনও ভোট বাকী। তাই বাড়িতে বিশেষ সময় দিতে পারছেন না পরিচালক। খুব মিস করছেন ইউভানকে, তা বারবার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে রাজের জন্য ইউভানের কীর্তিকলাপের সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাজকে পাঠাচ্ছেন শুভশ্রী। আপাতত, এভাবেই চলছে বাবা-ছেলের আলাপচারিতা।

আরও অন্যান্য খবর