অমর প্রেমের সাক্ষী রইল বাংলা, আত্মঘাতী প্রেমিকার সিঁথিতে সিঁদুর প্রেমিকের

এ যেন সত্যিই অমর প্রেম! ভালোবাসা আজও বেঁচে আছে তার প্রমাণ খুব নিষ্ঠুর ভাবে দিতে হলো এই যুগলকে। আত্মঘাতী প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিয়ে নিজের প্রেমকে অমর করে রাখল এই প্রেমিক।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাটে। স্কুলে যাওয়ার পথে একাদশ শ্রেণির ছাত্রী কিশোরী তনিমা মন্ডল-এর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী যুবকের সঙ্গে। কিন্তু তনিমার পরিবার গোটা বিষয়টি কিছুতেই মেনে নেয়নি। তারা এই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তাকে মারধর-বকাবকিও করা হয়।

সেই প্রতিবেশী যুবককেও তাদের বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয় এবং তাকেও বিভিন্নভাবে হেনস্থা করা হয়। তনিমা নিজের পরিবারকে অনেকবার বোঝানোর চেষ্টা করে তবে কোনো লাভ হয়নি। শেষে অবসাদগ্রস্ত হয়ে সে আত্মহননের মতো চরম পথ বেছে নেয়। ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে সোজা ছুটে যান ওই প্রতিবেশী যুবক এবং আচমকাই তনিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন যা দেখে হতবাক হয়ে যান তনিমার বাবা-মা। তনিমার পরিবারের সদস্যরা গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযোগ এরপর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে মারধর করেন। তিনি কোনমতে পালিয়ে বাঁচেন।

তনিমার পরিবারের সদস্যদের দাবি ওই যুবকের সঙ্গে তনিমার কোন সম্পর্কই ছিল না। দীর্ঘদিন ধরে নানাভাবে ওই কিশোরীকে সে উত্ত্যক্ত করত এবং তার চাপেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে তাদের মেয়ে। প্রকৃত সত্য কী তা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ।

RELATED Articles