পূর্ব রেল ট্রেন যাত্রা নিয়ে আনুস্ঠানিকভাবে বিরাট ঘোষণা করলো। ইতিমধ্যেই বিক্ষোভের জেরে পূর্ব রেল-এ ট্রেন চলাচল মুখ থুবড়ে পড়েছে। শিয়ালদহ, হাওড়া সহ কলকাতার সাথে উত্তর-পূর্বের সমস্ত ট্রেন চলাচল কার্যত বন্ধ। তাই এবারে বাতিল করা হল উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন। এরফলে আসাম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির সাথে দেশের সবপ্রান্তের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল।
গত কয়েকদিন ধরেই সিএএ-এর বিরোধিতায় ক্ষিপ্ত জনতার রোষ গিয়ে পড়েছে বিভিন্ন ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনগুলির উপরে। এছাড়াও রেল অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু মানুষ। এই কারণেই হাওড়া, কলকাতা, শিয়ালদহ থেকে সব ট্রেন বাতিল করা হয়েছে। কোনো নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত সমস্ত রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেল সুত্রে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার