স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জানালেন উডল্যান্ডস কর্তৃপক্ষ।

গতকাল সন্ধ্যে ৭ টের পর হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ এরপরই তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় আলিপুরের উডল্যান্ড হাসপাতালে। জানা যায় যে, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় প্রবল শ্বাসকষ্ট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভর্তি হন হাসপাতালে। হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে আসেন বর্তমান মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

 

প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য উডল্যান্ড হাসপাতালে গঠন করা হয় ৫ জন ডাক্তারের একটি দল। তাঁরাই প্রাক্তন মুখ্যন্ত্রীর শারীরিক অবস্থার প্রতি নজর রাখছেন৷ শেষ পাওয়া খবরে আপাতত হাসপাতাক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। জ্ঞানও ফিরে পেয়েছেন তিনি৷

অবস্থা স্থিতিশীল হওয়ায় আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও শারীরিক পরীক্ষা করা হবে বলে খবর৷ রাতে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে তাকে। অক্সিজেনের পরিমাণও সঠিক করে দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও আর নেই বলে জানা গিয়েছে। তবে ফুসফুসে এবং হৃদযন্ত্রে সংক্রমণ থাকতে পারে তাই আজ সিটি স্ক্যান হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷

আরও অন্যান্য খবর