BREAKING NEWS: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ৷

আচমকা হুরমুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। আজ শনিবার সন্ধ্যা ৮টা ১৩মিনিটে স্টেশনের মূল ভবনের দোতলার একটি বড় অংশ সাইনবোর্ড সমেত ভেঙে পড়ে। এই সময়ে স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন ছিল। এই কারণে স্টেশন চত্বরে ছিল প্রচুর যাত্রী। 

ভেঙে পড়ার জন্যে বর্ধমান স্টেশনে ঢুকতে পারছেন না বহু যাত্রী৷ সামনের গেট পুরো বন্ধ করে দেওয়া হয়েছে৷ আরেকটি গেট দিয়ে যাত্রীদের স্টেশন থেকে বের করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলের আধিকারিকরা৷ এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ৷ হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, আপাতত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ যদিও ধ্বংসস্তূপের মধ্যে একাধিক ব্যাক্তি আটকে রয়েছে বলে আশঙ্কা করছেন দমকল কর্তারা। তারা জীবিত রয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল আধিকারিকরা। পুলিশের সাথে উদ্ধার কাজে নেমেছে আরপিএফ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর