বিধানসভা নির্বাচনের আর এক বছর বাকি নেই তাই নিজেদের গদি বজায় রাখতে মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে দলীয় গোষ্ঠী কোন্দল যার জেরে প্রাণ হারাচ্ছেন দলের কর্মীরাই। ভাঙচুর হচ্ছে দলীয় কার্যালয়। এবার বর্ধমানের রসিকপুরে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে শুরু হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় চলল প্রবল বোমাবাজি। গোটা ঘটনায় পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে এবং এখনো পর্যন্ত সাত জন গ্রেপ্তার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে রসিকপুরে জেলখানা মোড়ের পার্টি অফিসটি কার দখলে থাকবে এই নিয়ে বর্ধমান জেলার দুই তৃণমূলের সাধারণ সম্পাদক আবদুর রব এবং মহম্মদ আশরাফউদ্দিন এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এদের মধ্যে আব্দুল রবের অভিযোগ, গতকাল কার্যালয় দখল করতে আসেন মহম্মদ আশরাফউদ্দিনের অনুগামীরা।ফলে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
যদিও আশরাফউদ্দিন দাবি করেছে দখলদারিতে বাধা দেওয়ার কারণেই অশান্তি শুরু হয়।পড়িস বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এখনও গোটা এলাকায় অবস্থা থমথমে।
অন্যদিকে বিজেপির বক্তব্য এটাই আসলে তৃণমূলের সংস্কৃতি। তারা নিজেদের দলের মধ্যেই লড়াই করে মরছে তাহলে আগামী বছর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে কী করে?
তবে তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।





