লোকসভা নির্বাচনে বসিরহাটে ব্যাপক ছাপ্পার অভিযোগ, রেখা পাত্রের আবেদনে ভোটের ফল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, ফের নির্বাচন হবে?

Calcutta High Court Gave Major Order for Lok Sabha Election Result in Basirhat: বসিরহাটে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাটে দেদার ছাপ্পা, ভোটে কারচুপি হয়েছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার এই লোকসভা কেন্দ্র নিয়ে বড় নির্দেশ দিল আদালত (Calcutta High Court Gave Major Order for Lok Sabha Election Result in Basirhat)। ফের কী বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে? উঠছে প্রশ্ন।

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র অভিযোগ করেছিলেন যে সেই লোকসভা কেন্দ্রে নির্বাচনের সময় ভোটে কারচুপি, ছাপ্পা হয়েছে। সেই নিয়েই তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন (Calcutta High Court Gave Major Order for Lok Sabha Election Result in Basirhat)। শুধুমাত্র রেখা পাত্রই নন, ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক, ঘাটালের প্রার্থী হিরণ, ডায়মন্ড হারবার থেকে অভিজিৎ দাস, আরামবাগ থেকে অরূপকান্তি দিগর।

এই পাঁচ পরাজিত বিজেপি প্রার্থী ভোটের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই পাঁচ প্রার্থীর পাঁচটি মামলা পাঁচটি পৃথক বেঞ্চে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে ওঠে রেখা পাত্রের মামলা। আজ, বুধবার এই মামলার শুনানি ছিল (Calcutta High Court Gave Major Order for Lok Sabha Election Result in Basirhat)

এদিন রেখা পাত্রের দায়ের করা মামলা শোনেন বিচারপতি কৃষ্ণা রাও। এরপর এই মামলার ইলেকশন পিটিশনের  প্রেক্ষিতে নোটিশ জারি করল আদালত। বিচারপতি রাও নির্দেশ দিয়েছেন, ইভিএম, ব্যালট, সিসিটিভি ফুটেজ, ডিভিআর, নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাগজপত্র সংরক্ষণ করতে হবে (Calcutta High Court Gave Major Order for Lok Sabha Election Result in Basirhat)। এই নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশন ও বসিরহাটের জয়ী প্রার্থী তথা তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকেও নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। সেই সময়ের মধ্যে সব পক্ষকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে বিশেষ নজর ছিল। কারণ ওই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি। আর বছরের প্রথম থেকেই ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছিল সন্দেশখালি। সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে নারী নির্যাতন, শ্লীলতাহানি, জমি জবরদখলের অভিযোগ তোলেন সেখানকার মহিলারা। হাতে লাঠি, ঝাঁটা, বাঁশ নিয়ে বিক্ষোভ দেখান তারা।

তাদের সেই বিক্ষোভের অন্যতম প্রধান মুখ ছিলেন রেখা পাত্র। ফলে লোকসভা নির্বাচনের জন্য তাঁর উপর ভরসা রেখেই তাঁকে ভোটের প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে হেরে যান তিনি। তবে সেখানে ভোটের কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখা পাত্র।

RELATED Articles