আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রায় তিনমাস পেরিয়ে গিয়েছে। প্রতিবাদ এখনও চলছে দিকে দিকে। এবার এই প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পথেই হামলা আন্দোলনকারীদের উপর। তাদের গাড়ি ফলো করে গাড়ির কাচ ভাঙচুর, এমনকি তাদের মারধরের অভিযোগও উঠেছে।
গতকাল, সোমবার ছিল ‘দ্রোহের আলো’ কর্মসূচি। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগের রাতে এও কর্মসূচি পালন করা হয়। সোমবার রাত ১২টা নাগাদ এক্সাইড মোড়ের কাছে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। হামলা চলে আন্দোলনকারীদের উপর।
জানা গিয়েছে, এদিন কর্মসূচি শেষে রাসবিহারী থেকে কয়েকজন আন্দোলনকারী গাড়ি করে এক্সাইডের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঠাকুর বিসর্জন দিতেজাওাকিছু লোকজন হঠাৎ করেই ওই আন্দোলনকারীদের গাড়ি ফলো করা শুরু করে। এরপর ফলো করে এক্সাইড মোড়ের কাছে আন্দোলনকারীদের গাড়ি আটকায় তারা।
অভিযোগ, তাদের দুটি গাড়ির একটি গাড়িতে ভাঙচুর শুরু করে দুষ্কৃতীরা। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের টার্গেট করেই এই হামলা করা হয়েছে। এক আন্দোলনকারীর কথায়, “দুষ্কৃতীরা প্রথমে তাঁদের গাড়ি খোলার চেষ্টা করে। ভিতরে ছিলেন তিনজন মহিলা। গাড়ির দরজা লক থাকায় খুলতে না পেরে প্রথমে কাচ ভাঙা হয়। পরে গায়ে হাত তোলা হয়”।
আরও পড়ুনঃ ফের মহিলাকে ধর্ষণের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, বাড়িতে ঢুকে চলল যৌন অত্যাচার, অভিযোগই নিল না পুলিশ
জানা গিয়েছে, আন্দোলনকারীদের গাড়ি ফলো করে তাদের হুমকি দেওয়া হয়েছে। গাড়ি থেকে নেমে তারা যখন প্রশ্ন করেন যে কেন এমন করা হচ্ছে, সেই সময় তাদের মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রথমে ময়দান থানায় যান আন্দোলনকারীরা। এরপর শেক্সপীয়র থানায় গিয়ে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন তারা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার