সম্প্রতি সারদা কান্ডে জড়িত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। এরপরই রাজীব কুমারকে তলব করতে নোটিশ পাঠায় সিবিআই আধিকারিকেরা। কিন্তু হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের পরই কার্যত গায়েব হয়ে যান রাজীব কুমার। তাঁর বাসভবন, দফতর সমস্ত স্থানে খোঁজাখুঁজি করেও সিবিআই আধিকারিকেরা নাগাল পাননি রাজীব কুমারের। এমনকি ফোনও বন্ধ রয়েছে আইপিএস রাজীব কুমারের।
Check out best Bengal Football website
এমতাবস্থায় রাজীব কুমারের খোঁজ জানতে এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। তারই কিছুটা আভাস পাওয়া গেলো আজ বিকেলে। আজ বিকেল সারে পাঁচটার খানিক আগে হঠাৎই নবান্নে পৌঁছান সিবিআই এর তিনজন আধিকারিকের একটি দল। তাদের হাতে দেখা যায় চারটি চিঠিও। নবান্নে প্রবেশের ৫ মিনিট পর বেড়িয়েও আসেন তাঁরা। যদিও তাঁরা চিঠি সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু বলেননি।
নবান্ন থেকে বেড়িয়ে আসার পর সিবিআই আধিকারিকেরা জানান যে, প্রয়োজনীয় বিষয়ে চিঠি দেওয়া হয়েছে ডিজিকে। স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের জন্য চিঠি থাকলেও আজ ছুটির দিন বলে তাঁরা অনুপস্থিত থাকায় তাদের চিঠি দেওয়া সম্ভব হয়নি। তাদের চিঠি দেওয়ার জন্য সিবিআই আধিকারিকদের সোমবার নবান্নে আসার কথা জানানো হয়েছে। সিবিআই আধিকারিকেরা চিঠি সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু না বললেও সূত্রের খবর যে, রাজীব কুমারের অবস্থান সম্পর্কে জানতে চেয়েই সেই চিঠি দেওয়া হয়েছে নবান্নে।





