Central Government Gave Strict Notice to Begin Ayushman Bharat Scheme in Bengal: গতকাল, রবিবার কল্যাণী এইমসে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করে ন্যাশানাল মেডিক্যাল কমিশন। এদিনের এই বৈঠকে ন্যাশানাল মেডিক্যাল কমিশন বা এনএমসি তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যকেই চালু করতেই হবে আয়ুষ্মান ভারত প্রকল্প (Central Government Gave Strict Notice to Begin Ayushman Bharat Scheme in Bengal)।
এদিন এই বৈঠকে কমিশনের ইউজিএমবি (আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড) সভাপতি ডা. অরুণা ভানিকার কার্যত সতর্ক করে বলেন, “আয়ুষ্মান ভারত কার্ড আইডি (আভা আইডি) ছাড়া চিকিৎসা করানো হলে তা কোনওভাবেই গ্রাহ্য করবে না কেন্দ্র সরকার” (Central Government Gave Strict Notice to Begin Ayushman Bharat Scheme in Bengal)।
এনএমসির এক কর্তা ব্যাখ্যা করে বলেন, কোনও সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে যদি বছরে আউটডোর ও ইনডোর মিলিয়ে ১০ হাজার রোগী চিকিৎসা করেন, তখন বছর শেষে এনএমসি যখন সংশ্লিষ্ট হাসপাতালের মূল্যায়ন করবে, তখন সেই হাসপাতাল কোনও নম্বরই পাবে না। এর ফলে কেন্দ্রীয় অনুদান পাওয়া কঠিন হবে।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। ফলে বেশিরভাগ মানুষের কাছে আভা-আইডি কার্ড নেই। কেন্দ্র যদি আভা-আইডি কার্ড ছাড়া কোনও রোগীকে স্বীকৃতি না দেয়, তাহলে মেডিক্যাল কলেজগুলিই বিপদে পড়বে। কারণ রোগীর সংখ্যার উপরেই কলেজগুলির এমবিবিএস আসন সংখ্যা নির্ভর করে (Central Government Gave Strict Notice to Begin Ayushman Bharat Scheme in Bengal)।
প্রসঙ্গত, এদিনের এই বৈঠকে রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য মেইল করা হয়েছিল এনএমসির তরফে। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে শুধুমাত্র এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদেরই অংশ নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিনের এই বৈঠকে এনএমসির তরফে অভিযোগ আনা হয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে। এদিন এনএমসি-র এথিক্স অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ডের সদস্য বিজয়লক্ষ্মী নাগ অভিযোগ করে বলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিল কেন্দ্রকে কোনও তথ্য দেয় না। এথিক্স ফাইল চেয়ে পাঠালে দেয় না। এর ফলে কাজ করতে সমস্যা হয়।
এদিনের বৈঠকেই জানানো হয়, ইন্ডিয়ান মেডিক্যাল রেজিস্ট্রার নাম পরিবর্তন করে ন্যাশনাল মেডিক্যাল রেজিস্ট্রার দেওয়া হবে। চলতি মাস থেকেই চালু হচ্ছে এনএমআর পোর্টাল (Central Government Gave Strict Notice to Begin Ayushman Bharat Scheme in Bengal)। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, ব্যাপকভাবে সার্টিফিকেট জাল করা হচ্ছে। একই নম্বরে ৩-৪ জন চিকিৎসকের রেজিস্ট্রেশন রয়েছে। এমনটা কী করে সম্ভব এমন প্রশ্ন তোলেন এনএমসি-র কর্তারা।





