টিআরপি তালিকায় প্রথম পাঁচে না থাকলেও, ওটিটি প্ল্যাটফর্মে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি ধারাবাহিকটি শেষ হওয়ার গুজব ছড়ালেও, সেটি পুরোপুরি খারিজ করে দিয়েছে গোটা টিম। এখন এই ধারাবাহিকে একের পর এক নতুন মোড় আসছে। নীলুর ষড়যন্ত্র ফাঁস হওয়ায় ভক্তরা বেজায় খুশি। অন্যদিকে, শৌর্যের কষ্ট দেখে সকলের মন ভেঙে যাচ্ছে। অনির্বাণের প্রতি রাই-ভক্তরা ক্ষিপ্ত হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের চরিত্রগুলি নিয়ে কথা বলেন পর্দার রাই আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।
ধারাবাহিকের যার সঙ্গে দুটি বেঁধেছেন সেই অনির্বাণের চরিত্র নিয়ে আরাত্রিকা (Aratrika Maity) জানান, “রাই বহুবার অনির্বাণকে ক্ষমা করেছে। তিন-চার বার তাকে ক্ষমা করলেও, আমি হলে এতগুলো সুযোগ দিতাম না, বিশ্বাস করুন। অনেক আগেই তাকে ছেড়ে চলে আসতাম। রাই আজ তাকে ক্ষমা করলে কালকেও এমন কিছু ঘটাবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আগেও তো রাই অনির্বাণকে ক্ষমা করেছে, কী লাভ হয়েছে? আমার মতে, রাইয়ের উচিত অনির্বাণকে আর ক্ষমা না করা। তাহলে তো তার কোনও আত্মসম্মানই থাকবে না। রাই একজন ব্রিলিয়ান্ট মেয়ে, নিজে চাকরি করছে। তাই ওই ছেলেকে বারবার ক্ষমা করা উচিত নয়। বুঝতেই পারছেন আমি কত্ত রেগে আছি!”
নীলু যে নোংরা খেলায় মেতেছিল দিদির সংসার ভাঙার জন্য, তা শৌর্যই প্রমাণ সমেত সবার সামনে এনেছে। স্বভাবতই এখন শৌর্যই গল্পের আসল নায়ক। ধারাবাহিকের এই পর্ব দেখেই নেটিজেনরা বলেছেন, শৌর্যই রাইকে সত্যিকারের ভালোবেসেছে। আরাত্রিকা এই প্রসঙ্গে কি বলছেন। অভিনেত্রী (Aratrika Maity) বলেন, “রাই প্রথমে শৌর্যকে ভুল বুঝেছিল। এখন সে ক্ষমাও চেয়ে নিয়েছে। নীলুর ষড়যন্ত্রটা শৌর্যই ফাঁস করেছে। একসময় তো সত্যিই রাই এবং শৌর্য পরস্পরকে ভালোবেসেছিল, সেই ভালোবাসা ছিল সত্যি। কিন্তু সেই ছবিগুলোর কারণে রাইয়ের সঙ্গে শৌর্যও জড়িয়ে পড়েছিল। শৌর্যেরও অসম্মান হয়েছিল। সেই কারণেই শৌর্য সত্যিটা সামনে এনেছে।”
রাইয়ের অনির্বাণের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও। বাস্তবে ব্যাপারটা একদম উল্টো, আরাত্রিকার (Aratrika Maity) সম্পর্কে সুমনের অনেক অভিযোগ। অভিনেত্রী মেসেজের জবাব দেন না, এই নিয়ে সুমনের আপত্তি রয়েছে। অভিযোগ নিয়ে আরাত্রিকা (Aratrika Maity) বলেন, “কী বলব বলুন তো! আমি অনেকবার বলেছি, হোয়াটসঅ্যাপ ব্যবহারে আমার খুব আলসেমি। আমাকে ফোন করলে ঠিক আছে, যদি তখন না ধরতে পারি, পরে ফোন করে নিই। কিন্তু মেসেজের জবাব দেওয়া হয় না। এই নিয়েই রাগারাগি। সুমনদার মেসেজে থাকে, ‘আমার কোলাবটা অ্যাকসেপ্ট কর, ইনস্টাগ্রামে রিকুয়েস্ট পাঠিয়েছি।'”
আগামীতে ধারাবাহিকের (Mithijhora) গল্পে বড় চমক আসছে। আরাত্রিকা (Aratrika Maity) বলেন, “মিঠিঝোরায় (Mithijhora) বিরাট বড় চমক আছে। সে ঘটতে চলেছে যা আমি নিজেও ভাবিনি। খুবই আনএক্সপেক্টেড কিছু ঘটবে। ফাইনালি রাই যে বাড়ি থেকে বেরিয়েছে তাতে আমি খুব খুশি। এবার কোন চমক আসবে, সেটার জন্য তো মিঠিঝোরা দেখতে হবে, ওটা আমি বলব না।”





