Central Government Released Fund for Bengal: নতুন সরকার গঠন করেছে কেন্দ্র। আর এরপরই কেন্দ্র থেকে এল বিশেষ উপহার। বাংলার জন্য বরাদ্দ করা হল কোটি কোটি টাকা (Central Government Released Fund for Bengal)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, বাংলার জন্য ১০ হাজার ৫১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছিল, কেন্দ্র যে কর আদায় করে, সেই করের থেকে রাজ্যগুলি যে অংশ পাবে, সেই রাজস্বের পরিমাণ হবে ১২ লক্ষ ১৯ হাজার কোটি টাকা। সেই রাজস্বের একটা অংশই জুন মাসে বরাদ্দ করা হল বলে খবর (Central Government Released Fund for Bengal)।
রাজ্যগুলি থেকে কর বাবদ টাকা পায় কেন্দ্র সরকার। অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, আদায় করা সেই করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। রাজ্যের থেকেই সেই কর আদায়ক্রে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রের এই বরাদ্দ দেখতে গেলে কোনও অনুদান নয় (Central Government Released Fund for Bengal)। বরং রাজ্যেরই অধিকারের একটা অংশ।
এই ১০ হাজার কোটি টাকা দিয়ে কী করবে রাজ্য (Central Government Released Fund for Bengal)?
নীতি আয়োগের বক্তব্য অনুযায়ী, এই বরাদ্দ রাজ্য নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারে (Central Government Released Fund for Bengal)। কোনও মূলধন খাতে কাজে লাগাতে পারে বা কোনও প্রকল্পে ব্যবহার করতে পারে। এই টাকা দিয়ে রাজ্য চাইলে সেতু বা রাস্তা বানাতে পারে আবার কোনও জনকল্যাণমূলক প্রকল্পেও ঢালতে পারে। তা সম্পূর্ণ রাজ্যের বিষয়।
এবার কেন্দ্র সরকারের তরফে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে উত্তরপ্রদেশ সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে। এই রাজ্য সবথেকে বড় আর জনসংখ্যাও বেশি। এই রাজ্যের জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ২৫ হাজার কোটি টাকা। বিহারের জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ১৪ হাজার কোটি টাকা। আর বাংলার জন্য ১০ কোটি ৫১৩ কোটি টাকা (Central Government Released Fund for Bengal)।





