বদল নেই চিত্রে! সোমের পর মঙ্গলেও শিয়ালদহ স্টেশনে ভোগান্তি যাত্রীদের, দেরিতে চলছে ট্রেন, ভিড়ে ঠাসা, ক্ষুব্ধ জনসাধারণ

Train service disrupted at Sealdah Division: গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিনদিন শিয়ালদহ স্টেশনের কিছু প্ল্যাটফর্ম বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সম্প্রসারণের জন্য বন্ধ থাকা সেই প্ল্যাটফর্ম খুলে দেওয়া হলেও ট্রেন চলাচলে বাধা কিন্তু কাটছেই না (Train service disrupted at Sealdah Division)

গতকাল, সোমবার শিয়ালদহ স্টেশনে দেখা গিয়েছে ভোগান্তি। ট্রেন দেরি করে চলা থেকে ট্রেনের ভিড়, সব মিলিয়ে প্রবল যন্ত্রণা সহ্য করেছেন যাত্রীরা। কিন্তু আজ, মঙ্গলবারও সেই চিত্রে কোনও বদল এল না। সকাল থেকেই শিয়ালদহ ঢোকার মুখে পরপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেন (Train service disrupted at Sealdah Division)। অফিস টাইমে এমন হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলায় বন্ধ ছিল ট্রেন চলাচল। কিছু ট্রেন দমদম স্টেশন থেকে ছাড়া হয়। কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছিল যাত্রীদের (Train service disrupted at Sealdah Division)

এরপর রেলের তরফে জানানো হয়েছিল, প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। ফলে রবিবার বেলা ১২টা থেকেই স্বাভাবিক হবে ট্রেন চলাচল। কিন্তু তেমনটা হয়নি। গতকাল, সোমবারও দেরিতে চলেছে ট্রেন। আর আজ, মঙ্গলবারের ছবিটাও তেমন। সময়মত ট্রেন না আসায় স্টেশনগুলিতে ভিড় বেড়েছে (Train service disrupted at Sealdah Division)। একেই এই গরম আর এর উপর আবার ট্রেন লেট। সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। সকলের মুখে একটাই প্রশ্ন, তিনদিন ধরে কী কাজ করল রেল?

গতকাল, সোমবারও এমনই ছবি দেখা গিয়েছিল শিয়ালদহ স্টেশনে। আর মঙ্গলবারও তেমনই অবস্থা। রেল এই প্রসঙ্গে জানিয়েছে, ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে একটু সময় লাগবে (Train service disrupted at Sealdah Division)। সদ্যই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হওয়ার ফলে ট্রেন ঢোকা বেরোনোর ক্ষেত্রে সময় লাগছে।

RELATED Articles