প্রকাশ্যে মদ্যপান করাকে ঘিরে চক্রবেরিয়ায় ছড়ালো উত্তেজনা। স্থানীয়দের বিরুদ্ধে উঠলো প্রতিবাদী তৃণমূল নেতা সহ অন্যান্যদের মারধরের অভিযোগ।
স্থানীয়দের একাংশ দাবি করে জানিয়েছে, গতকাল রাতে চক্রবেড়িয়ায় পুলিশ কর্মীর উপস্থিতিতেই মদ্যপানের আসর বসে। তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। প্রতিবাদ করায়, তৃণমূলের ওয়ার্ড সভাপতি সহ কয়েকজন প্রতিবাদীকে মারধর করা হয়।
এরপর পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এলাকায় তাণ্ডব চালানো, গাড়ি ভাঙচুরের মতো গুরুতর অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। গন্ডগোলের সময় অসুস্থ হয়ে পড়েন বালিগঞ্জ থানার ওসি। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।





