শিক্ষক দিবস উপলক্ষ্যে স্কুলে রান্না হয়েছিল মাংস-ভাত। কিন্তু সেই খাবার মেলেনি। এর জেরে ক্ষোভে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। গতকাল, সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় হুগলী জেলার পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, শিক্ষক দিবসের দিন অর্থাৎ গতকাল, সোমবার হুগলীর পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনে শিক্ষকরা চাঁদা দিয়ে পড়ুয়াদের মাংস-ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন। ওই স্কুলে পড়ুয়া সংখ্যা ১১০০। এই খাওয়ানোকে কেন্দ্র করেই বাঁধে গণ্ডগোল।
এক চরম অব্যবস্থার সৃষ্টি হয় স্কুলের সামনে। পরিস্থিতি এমনই হয় যে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তারা অভিযোগ জানায় যে দুপুরে তসদের খেতে দেওয়ার বদলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক। তাদের স্কুলের বাইরে বের করে দেওয়া হয়। এরপরই পড়ুয়ারা স্কুলের সামনেই আলিনগর মোড়ে রাস্তা অবরোধ করে।
এই অবরোধের ফলে তারকেশ্বর-চুঁচুড়া রোড সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রবল যানজটের সৃষ্টি হয় সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ। অবরোধের খবর পেয়ে অভিভাবকরাও সেখানে পৌঁছন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়। অভিভাবকদের অভিযোগ, গত বছর শিক্ষক দিবসের দিন খাবার কম পড়ে যাওয়ায় অনেকেই অসন্তুষ্ট হয়েছিল।
এই ঘটনার বিষয়ে স্কুলের তরফে জানানো হয় যে যারা রান্নার দায়িত্বে ছিলেন, তারা সময়মত রান্না শেষ করে উঠতে পারেন নি। এর জেরে সাময়িক সমস্যা হয়। তবগে আলোচনার মাধ্যমে তা মিটেও যায়। স্কুল পরিচালন কমিটির সভাপতি তানসেন মণ্ডল বলেন যে প্রতি বছরের মতোই শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু খাবার তৈরি হতে দেরি হয়। সেই নিয়েও সমস্যা দেখা দেয়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!