জিটি রোড এর ওপর পড়ে থাকা বস্তা খুলতেই অবাক কাণ্ড। বস্তা খুলতেই বেরিয়ে এলেন বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই বস্তা খুলতে ভয় পাচ্ছিলেন। পরবর্তীকালে কেউ সেই বস্তা খুলতে বেরিয়ে এলেন এক বৃদ্ধা।
ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে। শনিবার রাত ৯ টা নাগাদ স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে প্রথমে ভেবেছিলেন ভিতরে ভিতরে কিছু ভরা আছে হয়তো। তারপর ওটা নড়ে উঠতেই অবাক হয়ে যায় সবাই ভেতর থেকে বেরিয়ে আসেন একজন বৃদ্ধ
বৃদ্ধা বেরিয়ে আসতেই তাঁর দিকে কাছে যান সকলে। স্থানীয়রা ওই বৃদ্ধাকে বস্তা থেকে বার করতে চাইলেও তিনি বস্তার মধ্যেই পা ঢুকিয়ে বসে থাকেন। ওই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার মহিলা পুলিশকর্মী রাখি ঘোষের ছেলে প্রদীপ্ত ঘোষ। তিনি তাঁর মাকে ফোন করে পুরো ঘটনাটি জানান।
থানা বড়বাবুকে রাখি সব জানালে বড় বাবু তাকে তৎক্ষণাৎ সেখানে যেতে বলেন। বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলে হিন্দিভাষী ওই বৃদ্ধা জানান, তাঁর বাড়ি অশোকনগরে। নাম অন্নু কুমারী। ট্রেনে করে তাঁকে আনা হয়েছে বলে জানান তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছে। ওঁর বাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ





