বর্তমানে উত্তরবঙ্গ (North Bengal) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta banarji)। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উত্তর বঙ্গের সমস্ত প্রশাসনিক কার্যকলাপেরই খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ আট মাস পর উত্তরবঙ্গ সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে প্রতিটি দপ্তরের প্রতিটি প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তার হিসেব নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকরা তাকে জানিয়েছেন, উত্তরবঙ্গের উন্নয়ন সংক্রান্ত অধিকাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন তারা। তবে যে কাজগুলি এখনো বাকি পড়ে রয়েছে, তার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আর আজকের বৈঠকেই প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে নিজের কড়া মনোভাব ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন কোনোভাবেই যেন প্রশাসনিক কাজকর্ম আটকে না থাকে। কাজের ক্ষেত্রে ঢিলেমি মানবেন না মুখ্যমন্ত্রী। প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়ে যাওয়াই বাধ্যতামূলক।
তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। দিদির কঠোর রূপও দেখেছেন এক কর্মকর্তা। কড়া সুরে তাঁকে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “উত্তরবঙ্গে ইন্সপেক্টর রাজ বন্ধ করুন, এর বদলে জনস্বার্থে বেশি কাজ করুন।” মুখ্যমন্ত্রী বলেছেন, তার ১০০% কাজ চাই। কোনো কাজ ফেলে রাখা যাবে না। উল্লেখ্য, এর আগেও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন, করোনা মহামারীর (covid-19 pandemic) কারণে রাজ্যের উন্নয়ন মূলক কাজ কোনও ভাবেই ফেলে রাখা যাবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও নির্দেশ দিয়েছেন, এখনও যে সমস্ত কাজ বাকি পড়ে রয়েছে সেগুলি যেন আগামী তিন মাসের মধ্যেই শেষ করা হয়। এছাড়াও, উদ্বাস্তু জমি সংক্রান্ত কাজ এবং শ্রমদপ্তরের বকেয়া কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।





