এফসি গোয়ার পকেটে এবার ইস্টবেঙ্গলের টার্গেট ঈশান পন্ডিতা

অবশেষে সব জল্পনা কাটিয়ে ভারতেই ফিরতে চলেছেন প্রবাসী ভারতীয় স্ট্রাইকার ঈশান পন্ডিতা। কিন্তু ইস্টবেঙ্গল নয়, বাজিমাত করল এফসি গোয়া। সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের জন্য এফসি গোয়ার হয়ে খেলবেন ঈশান।

বেঙ্গালুরুর এই প্রতিভাবান ফরোয়ার্ডকে মনে ধরেছে গোয়ার নতুন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডোর। লোরকা এফসিতে খেলার সময়ই তার প্রতি নজর রেখেছিলেন তিনি। ফলে ঈশানকে নিয়ে আসার ক্ষেত্রে ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছিলেন নয়া কোচ। আর সেইমত ঈশানকে পেয়েও গেল এফসি গোয়া।

এবারের এফসি গোয়ার ফরোয়ার্ড লাইন যথেষ্ট শক্তিশালী। স্প্যানিশ ফরোয়ার্ড ঈগর অ্যাঙ্গুলো ছাড়াও দেশীয় স্ট্রাইকার হিসেবে রয়েছেন লেন ডুঙ্গেল, মাকান ছোটে এবং ফ্রাঙ্কি বুয়াম। এবার তাতে যোগ হল ঈশান পন্ডিতার নাম।

RELATED Articles

Leave a Comment