কলেজের মধ্যেই রক্তারক্তি কাণ্ড! ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর গলা কেটে নিজের গলাতেও ছুরি চালাল যুবক, প্রণয়ের সম্পর্কের জের?

College Student was Attacked by a Youth in College Campus: যেন পুনরাবৃত্তি ২০২২ সালের মে মাসে মুর্শিদাবাদের বহরমপুরে সুতপা চৌধুরীকে খুনের ঘটনা। সেই ছাত্রীকে মেসের সামনে একের পর এক কোপ মেরে খুন করা হয়েছিল। এবার আর মেসের সামনে নয়, একেবারে কলেজে ঢুকে কেটে দেওয়া হল ছাত্রীর গলা (College Student was Attacked by a Youth in College Campus)। তারপর আবার নিজের গলাতেও ছুরি চালিয়ে দেয় যুবক। ক্যাম্পাসের ভেতর এমন হাড়হিম করা ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা।

ঠিক কী ঘটেছিল (College Student was Attacked by a Youth in College Campus)?

এই ঘটনাটি ঘটেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম তনুশ্রী চক্রবর্তী। অঙ্ক বিভাগের প্রথম বিভাগের ছাত্রী তিনি। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ঘটে যায় এমন এক অনভিপ্রেত ঘটনা। ওই ছাত্রী যখন বিজ্ঞান বিভাগের সামনে ছিলেন, তখন আচমকাই এক যুবক ছুটে এসে ওই ছাত্রীর গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ (College Student was Attacked by a Youth in College Campus)

এখানেই শেষ নয়। ছাত্রীর গলা কেটে তারপর আবার নিজের গলাতেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক, এমনটাই দাবী প্রত্যক্ষদর্শীদের। ওই যুবক আবার ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। নাম অলোক মণ্ডল (College Student was Attacked by a Youth in College Campus)

এই ঘটনার পর দু’জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তারা। ঘটনার খবর পেতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় পুলিশ। ওই যুবক ও যুবতীর মধ্যে কোনও প্রণয়ঘটিত সম্পর্ক ছিল কী না, তা এখনও জানা যায়নি (College Student was Attacked by a Youth in College Campus)। কেন এমন ঘটনা ঘটালেন ওই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া এই বিষয়ে বলেন, “আমাদের পরীক্ষা চলছিল। সেই সময় ঘটেছে। ছেলেটাকে চিনি না আমরা”।

এই ঘটনা প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড বলেন, “পড়ুয়াদের থেকে শুনেছি একটি ছাত্র একটি ছাত্রীকে আক্রমণ করেছিল ছুরি নিয়ে (College Student was Attacked by a Youth in College Campus)। আমাদের প্রথম চেষ্টা উভয়কেই বাঁচানো। তারপর সবটা দেখা যাবে”।

আরও অন্যান্য খবর