তোমাদের রানী ধারাবাহিকের স্লটেই আসছে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক, অচিরেই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক!

স্টার জলসার পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক তেঁতুল পাতা (Tentul pata)। এই ধারাবাহিক আসতে চলেছে টিমওয়ার্ক প্রোডাকশন হাউসের প্রযোজনায়। এই প্রোডাকশন হাউস হিন্দি ও বাংলা সিনেমায় সহ প্রযোজক হিসেবে কাজ করেছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় স্টার জলসার নতুন ধারাবাহিক “তেঁতুলপাতা” দিয়ে ফিরছেন। ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছিল আগেই, এবার চ্যানেলের তরফে স্লট ঘোষণা করা হল।

একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকে গৌরবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। “তেঁতুলপাতা” (Tentul pata) ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের গল্প বলবে। এবার ঘোষণা হল ধারাবাহিকের স্লটের। তোমাদের রানী ধারাবাহিকের জায়গায় আসছে এবার নতুন এই ধারাবাহিকটি।

তেঁতুলপাতা (Tentul pata) ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে আগেই। তেঁতুলপাতা ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, একেবারে বলিউড স্টাইল। বিয়ে ভেঙে ট্রেনে ওঠার জন্য ছুটছে নায়িকা। আর গল্পের নায়ক তাকে ট্রেনে ওঠার জন্য সাহায্য করছে। স্টার জলসার তেঁতুল পাতা ধারাবাহিকের নায়িকা ঋতব্রতা দে, নায়কের চরিত্রে রয়েছেন গৌরব চ্যাটার্জি। জানা যাচ্ছে, তেঁতুলপাতা ধারাবাহিককে সন্ধ্যে সাড়ে সাতটার স্লট দেওয়া হতে পারে। তবে কবে টেলিভিশনের পর্দায় দেখানো হবে তেঁতুলপাতা ধারাবাহিকটি, তা এখনো স্পষ্ট নয়। আবার অনেকে বলছে এই ধারাবাহিকটি সন্ধ্যে সাতটার স্লটেও আসতে পারে।

উল্লেখ্য, প্রথমে মনে করা হচ্ছিল, তেঁতুলপাতা (Tentul pata) ধারাবাহিকটিকে জায়গা করে দিতে, শেষ হতে পারে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক বা বধুয়া ধারাবাহিক। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি এই মুহূর্তে শেষ হওয়ার সম্ভবনা নেই। তাই এই মুহূর্তে মনে করা হচ্ছে বধুয়া ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে। তবে প্রোমো প্রকাশিত হলেও, বহুদিন স্লট ঘোষণা হয়নি।

এবার স্টার জলসা চ্যানেলের তরফে নতুন ধারাবাহিক তেঁতুল পাতার (Tentul pata) স্লট ঘোষণা হল। ৫ ই আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টার স্লটে এই ধারাবাহিক দেখা যাবে‌। দর্শকদের জন্য টেলিভিশনের পর্দায় আসছে সবাইকে সাথে নিয়ে চলার টক ঝাল মিষ্টি গল্প “তেঁতুলপাতা”। তোমাদের রানীর স্লটে আসছে এই নতুন ধারাবাহিক।

RELATED Articles