আচমকাই মুকুলের বাড়িতে হাজির অধীর, দুই প্রাক্তন সহকর্মীর মধ্যে কী কথা হল? নির্বাচনী আবহে ফের জল্পনা মুকুলকে নিয়ে

Adhir Chowdhury went to meet Mukul Roy: তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। রাজনীতির ময়দানে এখন আর দেখা মেলে না একদা তৃণমূলের চাণক্যের। এবার তাঁকে দেখতেই আচমকাই তাঁর বাড়ি হাজির হলেন কংগ্রেস প্রদেশ সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী (Adhir Chowdhury went to meet Mukul Roy)। এমন হঠাৎই মুকুল রায়ের বাড়ি কংগ্রেস নেতার আগমনে বেশ জল্পনাও শুরু হল রাজনৈতিক মহলে।

অধীর চৌধুরী বহরমপুরের কংগ্রেস প্রার্থী। গত ১৩ মে চতুর্থ দফার লোকসভা ভোট ছিল ওই কেন্দ্রে। নিজের কেন্দ্রে ভোট মিটে যাওয়ার পর এখন অধীর চৌধুরী মন দিয়েছেন নিজের দল ও নিজের দল সমর্থিত প্রার্থীদের প্রচারে। গতকাল, বৃহস্পতিবার ব্যারাকপুরের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে গিয়েছিলেন তিনি।

এদিন কল্যাণী ও কাঁচরাপাড়ায় প্রচার করেন অধীর চৌধুরী। সেখান থেকেই তিনি যান কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাভভবনে (Adhir Chowdhury went to meet Mukul Roy)। বেশ কিছুক্ষণ কথা হয় দু’পক্ষের মধ্যে। অধীরকে দেখে মুকুলের চোখে-মুখে হাসি ফুটে ওঠে। মুকুলের শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের মধ্যে। নিজের প্রাক্তন সহকর্মীর সুস্থতা কামনা করেন অধীর।    

এদিন মুকুলের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে অধীর জানান, এটা শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, “কেমন আছে জিজ্ঞাসা করলাম। কোনও কথা হয়নি। চেনা জানা আছে তাই এলাম। দেখে দুর্বল লাগল, অসুস্থ মনে হল”(Adhir Chowdhury went to meet Mukul Roy)

এই প্রসঙ্গে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় বলেন, “বাবা খুবই অসুস্থ। তাই বাবার শরীরের খোঁজ নিতে সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন অধীররঞ্জন চৌধুরী। আমি তখন কলকাতায় ছিলাম। দুজনে আগে একইসঙ্গে কংগ্রেস করতেন। পরে বাবা তৃণমূলে গেলেও সম্পর্ক সম্পর্কের জায়গায় রয়েছে। অন্যান্য অনেক দলের নেতারাই বাবাকে দেখতে আসেন, এলাকার মানুষও প্রতিদিনই এসে খোঁজ নেন। সৌজন্য বজায় রেখে অধীরদা এসেছেন এবং বাবার পাশে আছেন বলে জানিয়েছেন” (Adhir Chowdhury went to meet Mukul Roy)

উল্লেখ্য, রাজনীতির প্রথম জীবনে কংগ্রেসেই ছিলেন মুকুল রায়। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেন তৈরি করেন তৃণমূল। অধীর ও মুকুলের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় মুকুল তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে আবার একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতার পরও বিজেপি ছাড়েন মুকুল। ফের যোগ দেন তৃণমূলে। তবে বর্তমানে তিনি আর সেভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন। বেশ অসুস্থ তিনি। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেই এবার তাঁর বাড়ি হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা (Adhir Chowdhury went to meet Mukul Roy)

RELATED Articles