আজ মঙ্গলবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটগণনা ও ফলপ্রকাশ। গোটা দেশের রাজনৈতিক শিবির এই মুহূর্তে দাঁড়িপাল্লা নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত। ফলাফল যা-ই হোক, চব্বিশের লোভসভা নির্বাচনের ফল ভারতীয় রাজনীতিতে গণতন্ত্র, সংবিধান, সংরক্ষণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা, নিরপেক্ষতা ও জনমোহিনী রাজনীতি বা খয়রাতির দিশাও নির্দেশ করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
ভোট গণনার দিন তৃণমূল, বাম-কংগ্রেসবা বিজেপি- সব শিবিরই জয়ের বিষয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে। বুথ ফেরত সমীক্ষা বলছে, চব্বিশের ভোটেও বামেদের শূন্যস্থান পূরণ হবে না বাংলায়। তৃণমূল-বিজেপির একপেশে লড়াইয়ের সাক্ষী থাকবে বাংলার মানুষ। ৪২টি আসনের মধ্যে বাম-কংগ্রেস সর্বোচ্চ একটি আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা।
যদিও এক্সিট পোলকে (Exit Poll) সমীক্ষাগুলিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে নানা রাজনৈতিক শিবির।ব্যতিক্রম নয় কাস্তে-হাতুড়ি-তারার কমরেডরাও। পক্ককেশ কমরেড থেকে তরুণ তুর্কী সকলের বক্তব্য, বুথ ফেরত সমীক্ষা নয়। মানুষই শেষ কথা বলবে।
বামেদের জয় নিয়ে কতটা আশাবাদী বাম প্রার্থী সুজন চক্রবর্তী। কী বলছেন?
দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম (CPM) প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এক সাক্ষাৎকরে জানান, তিনি আশাবাদী। সিপিআইএম নেতা বলছেন, “আশাবাদী! আমরা জিতব। মানুষ নিজের মতো করে ভোট দিয়েছে। সবটা লুট করতে পারেনি, কিছুটা করেছে। অসুবিধা হবে বলে মনে হয় না। মানুষ ভরসা রাখছেন। আমিও ভরসায় আছি।”
এই মুহূর্তে রাজ্যে চলছে জোরকদমে গণনার কাজ। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে।। রাজ্যের ২০টি আসনে এগিয়ে বিজেপি, ১৯টিতে তৃণমূল, কংগ্রেস ২টি ও বামফ্রন্ট শূন্য।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!