বাড়িতে বসেই ওপেন বুক এক্সাম, সময় মিলবে ২৪ ঘন্টা, ফল প্রকাশ ৩১শে অক্টোবরের মধ্যে, ঘোষণা করলো CU

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্নাতক ও স্নাতকোত্তর এর চূড়ান্ত বর্ষের (Final Year Exam) পরীক্ষা হবে অনলাইনে। উত্তর লেখার জন্য পরীক্ষার্থীরা পাবেন ২৪ ঘন্টা। পরীক্ষা দেওয়া যাবে বই দেখে। ফল প্রকাশ করা হবে ৩১শে অক্টোবরের মধ্যে। আজ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee)।

সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে জানানো হয়েছিল যে, পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতেই হবে। না হলে তাদেরকে কোনরকম ডিগ্রী দেওয়া হবে না। রাজ্যগুলিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো গত সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এর সঙ্গে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি বৈঠক সংঘটিত হয় এবং সেখানে স্থির হয় অক্টোবর মাসের ১ থেকে ১৮ তারিখের মধ্যে নেওয়া হবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা। হবে ওপেন বুক এক্সাম।  কীভাবে নেওয়া হবে পরীক্ষা? এদিন তার একটি রূপরেখা দেওয়া হয়েছে। প্রতিটা কলেজে‌ প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে এবং সেই প্রশ্নপত্র কলেজ কর্তৃপক্ষ মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়ুয়াদের পাঠাবেন।

উত্তর লেখার জন্য গোটা একদিন পাবেন পরীক্ষার্থীরা এবং বাড়ি থেকেই গোটা পরীক্ষা দিতে হবে। যেসমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে উত্তর পত্র জমা দিতে পারবেন না তারা তাদের হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পোস্ট করে পাঠাতে পারবেন অথবা ক্যাম্পাসে এসে খাতা জমা করতে হবে। আগামী ৩১শে অক্টোবরের মধ্যেই ফল প্রকাশিত হবে। খাতা দেখবেন কলেজের সংশ্লিষ্ট অধ্যাপকরাই।

ইতিমধ্যে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে কলেজগুলির কাছে এবং তারা সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অনেক জল ঘোলা হলেও আজ তিনটি ফ্যাকাল্টি কাউন্সিল নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক পড়ুয়াদের মনে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে।

RELATED Articles

Leave a Comment