আগামী সপ্তাহে নিম্নচাপের জেরে রাজ্যের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। যার জেরে আগামী সপ্তাহে পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানলা আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বক্তব্য যদি এই নিম্নচাপ ঘনীভূত হয়ে যায় তবে বৃষ্টিপাতের সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে। তবে একটি মৌসুমী অক্ষরেখা জয়পুর, পাটনা, উত্তরবঙ্গ ও অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত আছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়াও মেঘালয়ের ওপর ঘূর্ণবাত তৈরি হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল ৫৬-৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।

তবে হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে নিম্নচাপ ঘনীভূত হলে তার প্রভাবে ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর প্রভাব পড়বে কলকাতা ও তার সংলগ্ন এলাকাতেও। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

RELATED Articles

Leave a Comment