বিজেপির তরফে কী ভোটে লড়ার প্রস্তাব এসেছিল? সেই কারণেই তৃণমূল ছাড়তে চেয়েছিলেন? ভোট আবহে বড় বোমা ফাটালেন দেব

Dev about BJP: লোকসভা ভোটের ঠিক আগেই দেবের রাজনীতিতে থাকা নিয়ে এক নাটকীয় অধ্যায় দেখেছে বাংলা। তিনি ১০ বছরের সাংসদ। রাজনীতি ছাড়তে চেয়েও শেষ পর্যন্ত টিকেই গিয়েছেন। এ বছরও ভোটে লড়ছেন সেই ঘাটাল থেকেই। এই মুহূর্তে ভোট প্রচারে তুমুল ব্যস্ত তৃণমূল প্রার্থী। নিজের এলাকা তো বটেই, অন্য প্রার্থীর জন্য প্রচারে যাচ্ছেন তিনি। আর এরই মধ্যে এবার এক বড় বোমা ফাটালেন দেব (Dev about BJP)।

বিজেপির তরফে কী তাঁকে ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দেবকে এমন প্রশ্নই করা হয়েছিল সরাসরি। জবাবে দেব বেশ হেসেই বলেন (Dev about BJP), “আমি যদি ‘না’ বলি, তা হলে আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। মনে হবে আমি কোথায় আছি”?

আসলে দেব হয়ত কোথাও বোঝাতে চেয়েছেন, এই দলবদলের বাজারে যদি রাজ্যের বিরোধী দল তাঁকে এমন প্রস্তাব না দেয়, তাহলে তাঁর দর কমে যাবে। এরপরই স্পষ্টভাবেই দেব জানান, হ্যাঁ, তাঁর কাছে বিজেপির তরফে প্রস্তাব এসেছিল কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন (Dev about BJP)।

প্রসঙ্গত, লোকসভা ভোটের ঠিক আগেই লোকসভার শেষ অধিবেশনে দেব জানান, সেদিনই ছিল তাঁর সংসদে শেষ দিন। অর্থাৎ তিনি যে রাজনীতি ছাড়তে চলেছেন, তেমনই জানান দেন দেব। আর এরপরই শুরু হয় এক নাটকীয় মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। শেষ পর্যন্ত ফিরতেই হয় তাঁকে রাজনীতিতে। সেই সময় দেব বলেছিলেন, “আমি রাজনীতিকে ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়তে চায় না”।

দেবের কথায়, “নির্বাচন এমন একটা লড়াই, সেখানে সব দলই চায় তাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে। বিশ্বকাপে যদি বিরাট কোহলি বলতেন, আমায় ক্যাপ্টেন না করলে খেলব না, তা হলে কি চলত? আমিও চাইনি আমার জন্য দলের কোনও ক্ষতি হোক। এ-‌ও চাইনি কেউ বলুক, কঠিন সময়ে দেব দলকে ছেড়ে চলে গেল। বা দেবের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে”(Dev about BJP)।

দেব কী তাহলে বিজেপি ও তৃণমূল উভয়ের সঙ্গেই সমান একটা দূরত্ব রাখতে চেয়েছিলেন রাজনীতি থেকে সরে এসে (Dev about BJP)? দেবের জবাব, “আমি দু’বছর আগে রাজনীতি থেকে সরে আসার কথা বলেছিলাম। সেই সময় কিন্তু আমাকে ইডি এবং সিবিআই কোনও নোটিসও পাঠায়নি”।

বলে রাখি, গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল দেবের। সেই প্রেক্ষিতেই ইডি-সিবিআই তলব করেছিল তাঁকে। সেই তলবে সাড়াও দেন দেব। সেই কারণেই যে দেব রাজনীতি ছাড়তে চাইছেন, এমনটাই মনে করছিলেন অনেকেই। তবে দেব সেই একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই রাজনীতি ছাড়তে চাইছিলেন যখন তাঁর নাম জড়ায় নি ইডি-সিবিআইয়ের সঙ্গে। অর্থাৎ দেব এটাই বোঝাতে চাইলেন কেন্দ্রীয় এজেন্সির ভয়ে নয়, নিজের মন থেকেই সেই সময় রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছিলেন তিনি। কিন্তু সব চাওয়া কী আর পাওয়া যায়!

আরও অন্যান্য খবর