তৃণমূলের তারকা সাংসদ দেবকে দেখা গেল বামেদের মিছিলে ! তবে তৃণমূল কি ছেড়ে দিলেন দেব?

ছেলেটি পার্টি পলিটিক্স করে। তৃণমূল নয়। কাস্তে-হাতুড়ি আঁকা লাল পতাকা নিয়ে মিছিল করে। অর্থাৎ সিপিএমের হয়ে স্লোগান তোলে ছেলেটি।

তিনি হলেন সুপারস্টার দেব। কিন্তু তিনি তো তৃণমূলের সাংসদ। তাহলে হঠাৎ করে কেন লাল পতাকা নিয়ে মিছিল করছেন? এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর থেকেই ঘোর জল্পনা তৃণমূল ছেড়ে দিলেন অভিনেতা দেব।

দিদি ঘনিষ্ঠ এই সংসদ কবে থেকে লাল পতাকা ধরেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে? ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া গান অবশেষেতে একটি দৃশ্যে এমনটাই দেখানো হয়েছে। এই অংশটি কিসমিস সিনেমার। দেবের আগামী সিনেমা কিসমিস মুক্তি পাচ্ছে এই এপ্রিলে।

গানের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরনো কলকাতার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই গানে। কফি হাউস, কলকাতার সরু অলি গলি সবই ফুটে উঠেছে। তবে চিন্তা নেই তৃণমূল ছাড়েননি দেব। সিনেমার খাতিরেই দৃশ্য শ্যুট করতে হয়েছিল এই অভিনেতাকে।

কিসমিস সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করছেন তাঁর বাস্তব জীবনের প্রেমিকার রুক্মিণী মৈত্র। গতবছর মালদ্বীপে ছুটি কাটিয়ে এসে সিনেমার শুটিং করেছেন তিনি। টলিউডের একাধিক তারকা ক্যামিও চরিত্রে রয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles