‘ভাঙলেন তবু মচকালেন না’, মমতার পিতৃপরিচয় নিয়ে মন্তব্যে দুঃখপ্রকাশ দিলীপের, তাও নিজের অবস্থানে অনড় থেকেই মুখ্যমন্ত্রীকে খোঁচা

লোকসভা ভোটের আগে নানান রাজনৈতিক দলের নেতারাই একে অপরকে শানাতে ছাড়ছেন না। ভোট প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে মন্তব্য করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সেই মন্তব্যের কারণে তিনি দুঃখপ্রকাশ করলেন ঠিকই। কিন্তু বিজের অবস্থানে অনড় থেকে মুখ্যমন্ত্রীকে পক্ষান্তরে ঠিকই খোঁচা দিলেন।

মমতার উদ্দেশে কী বলেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

গতকাল, মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে মমতার উদ্দেশে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, “উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়”। তাঁর এহেন মন্তব্যের পর কটাক্ষ ধেয়ে আসে তৃণমূলের তরফে। দিলীপের নামে নালিশ করে কমিশনে চিঠি দিয়েছে শাসক শিবির। বিজেপি প্রার্থী এর জবাবও দেবেন জানিয়ে দিয়েছেন। তবে এরই মধ্যে এবার নিজের মন্তব্যের কারণে দুঃখপ্রকাশ করলেন বিজেপি নেতা।

কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

সংবাদমাধ্যমে বিজেপি প্রার্থী (Dilip Ghosh) বলেন, “আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়,যারা ভনিতা করে অন্যায় করে তাঁর সম্বন্ধে আমি বলি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিবাদ নেই। তাঁর সম্বন্ধে আমার মনে কোনও ক্লেশ নেই, কোনও দূর্ভাবনা নেই। উনি বার বার যে রাজনৈতিক বক্তব্য দিয়ে লোককে বিভ্রান্ত করেছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি”।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্বীকার করেছেন, “আমার ভাষা, শব্দ প্র‍য়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে। যদি তাই হয় তাহলে আমি তার জন্য দু:খিত”।

তবে দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থান থেকে কিন্তু একচুলও নড়লেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর প্রশ্ন, “কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীরই পার্টির এক নেতা, তাঁরই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের বিধায়কের  বাবার নামে এর চেয়েও খারাপ ভাষা প্রয়োগ করেছেন। গালাগাল দিয়েছেন। যিনি একজন বরিষ্ঠ নেতা। তাঁর কোনও মানসম্মান নেই? যাঁদের সুবিধা এরা নিয়েছে তাঁকে নিয়ে যা নয় তাই বলছে। তাঁদের কোনও মান-সম্মান নেই? তখন কেন তাঁদের দলের পক্ষ থেকে কোনও স্টেটমেন্ট দেওয়া হয় না”?

তৃণমূলের কী প্রতিক্রিয়া?  

মুখ্যমন্ত্রীর উদ্দেশে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে তৃণমূলের তরফে। সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা বলেন, “উনি যে ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা চিঠিতেও বলেছি, আজও জানিয়েছি কমিশনকে। উনি একজন সিরিয়াল অফেন্ডার। বারবার এইভাবে আক্রমণ করছেন মহিলাদের”। সামগ্রিকভাবে মহিলাদের আক্রমণ করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নেত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন”।

RELATED Articles